টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে। এসময় চুরি থেকে রেহাই পাননি গণমাধ্যম কর্মীরাও। মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এমন ঘটনা ঘটে। এছাড়া কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। মোবাইল চুরির ঘটনায় বুধবার (১৪ মে) বিকাল পর্যন্ত কমপক্ষে ১৩০ জন থানায় জিডি করেছেন।জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। ওই চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার রাতে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এর ট্রফি উন্মোচন করা হয়। উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপির ও আয়োজক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে জেমসের কনসার্ট উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকেই মানুষের ঢল নামে। এদিন রাত ৯টার দিকে নগর বাউল জেমস মঞ্চে ওঠেন। বিভিন্ন গান পরিবেশন করে তিনি দর্শকদের মাতোয়ারা করেন। এসময় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্টেডিয়ামের বাইরেও মানুষের ব্যাপক চাপ লক্ষ করা যায়। কনসার্ট চলাকালে কয়েকশ মোবাইল চুরি হয়। অন্যদিকে, কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।দর্শনার্থীরা অভিযোগ করেন, আয়োজক কমিটি যথাযথ দায়িত্ব পালন করেনি। বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কারণে স্টেডিয়ামে পৌঁছতে দর্শক-শ্রোতাদের হিমশিম খেতে হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি। এতে সাধারণ অনেক দর্শনার্থীই ঠিকমতো কনসার্ট উপভোগ করতে পারেননি।টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহমেদ জানান, স্টেডিয়ামের কনসার্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। তারপরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। মোবাইল চুরির ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত ১৩০ জন থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বৈষম্য, সার্ভেয়ারকে গণধোলাই

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নম্বর সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত Read more

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা
ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

গেল দুই মাস ধরে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় দিন Read more

মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি

মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী Read more

বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু
বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে আমিরুল ইসলাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার Read more

বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার
বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার

যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন