জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবকাঠামো উন্নয়নে জেন্ডার দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ২৮ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এলজিইডির জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব-প্রশিক্ষণ ইউনিট) সৈয়দ শফিকুল ইসলাম, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন উপস্থিত ছিলেন।সমাপনী বক্তব্যে সৈয়দা আসমা খাতুন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জেন্ডার সংবেদনশীলতা যে কতটা গুরুত্বপূর্ণ -এই প্রশিক্ষণ তার একটি বাস্তব উদাহরণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। তাই পরিকল্পনা, বাস্তবায়ন ও নীতিনির্ধারণে জেন্ডার দৃষ্টিভঙ্গি সংযুক্ত করা অত্যন্ত জরুরি।প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ের অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু সহনশীল উন্নয়নে এলজিইডি সবসময় জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিলিকের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ সেই অঙ্গীকারেরই প্রতিফলন।তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ নেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের পরিচালক, নির্বাহী প্রকৌশলী এবং পরামর্শকরা। এতে এলজিইডির ৩০ জন সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ মো. আবুল কাশেম এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল

জুলাই সনদ পর্যালোচনা করে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশন বরাবর জমা দিয়েছে ২৩টি রাজনৈতিক দল।এর আগে, গত ১৬ আগস্ট রাতে Read more

আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন
আজ শুরু গ্লোবাল সুপার লিগ, রংপুরের ম্যাচ কখন এবং কোথায় দেখবেন

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির বাইরে সারা বিশ্বের তারকাদের নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’
ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে মূল ফটকে ‘ওসমান হাদি হল’ লিখে দিয়েছে হলটির ছাত্র সংসদ।একইসঙ্গে হলের মূল Read more

মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক
মাদারীপুরে গৃহবধূ খুন, স্বামী আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী আবুল হোসেন মৃধাকে Read more

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

যশোর শহরের পালবাড়ির তেঁতুলতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ হোসেন (১৭) নামে এক কলেজের ছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে Read more

আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬-১০টা ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন