কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। গত বছর ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কানাডার তালিকাভুক্তির প্রতিশোধে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই পদক্ষেপ নিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী হিসেবে অটোয়ার সন্ত্রাসী সংগঠনের ঘোষণার প্রতিশোধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‌‌প্রতিদ্বন্দ্বিতার মূলনীতির ভিত্তিতে রয়্যাল ক্যানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শনাক্ত এবং ঘোষণা করা হলো। তবে কানাডার এই নৌবাহিনীকে ইরানের সন্ত্রাসী সংগঠন ঘোষণার ফলে কি ধরনের প্রভাব অথবা পদক্ষেপের মুখোমুখি হতে হবে, সেই বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।গত বছরের ১৯ জুন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় কানাডা। এর ফলে ইরানের এই বাহিনীর সদস্যদের কানাডায় প্রবেশ এবং আইআরজিসির কোনও সদস্য কিংবা সংগঠনটির সঙ্গে কানাডীয়দের লেনদেন নিষিদ্ধ হয়ে যায়। এ ছাড়া সংগঠনটির কিংবা তার সদস্যদের কানাডায় থাকা সব সম্পত্তিও জব্দ করা হয়।কানাডা অভিযোগ করে বলেছে, ইরানের ভেতরে ও বাইরে মানবাধিকার উপেক্ষা এবং আন্তর্জাতিক শৃঙ্খলা অস্থিতিশীল করার প্রবণতা রয়েছে আইআরজিসির। অটোয়ার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার অন্যতম কারণ ছিল ফ্লাইট পিএস৭৫২ দুর্ঘটনা।২০২০ সালের জানুয়ারিতে তেহরান থেকে উড্ডয়নের ঠিক পরই বিমানটিতে হামলা হয়। এতে বিমানের ১৭৬ জন যাত্রী ও ক্রু নিহত হন; তাদের মধ্যে ৮৫ জন কানাডীয় নাগরিক অথবা স্থায়ী বাসিন্দা ছিলেন। আইআরজিসি বিমানটি লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করলেও ভুলে তা লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানায়।তেহরানের সঙ্গে ২০১২ সালে অটোয়া কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে ইরানকে ‘‘বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি’’ হিসেবে ঘোষণা দেয়। ইরানের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ২০১৯ সালের এপ্রিলে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে। এছাড়া গত মাসে একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া অভিযোগ করে, সংগঠনটি অস্ট্রেলিয়ার মাটিতে বিভিন্ন সময়ে হামলার সঙ্গে সংশ্লিষ্ট।সূত্র: এএফপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই Read more

যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম
যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির Read more

দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ
দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে আবারও ঢাকা মার্চ: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় Read more

ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত
ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

ভোলায় বিজেপি-বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষের পর ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১ অক্টোবর) Read more

ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম
ববি’কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ড. তৌফিক আলম

দীর্ঘ ২৯ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন