জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ জুলাই সনদ সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে পরিণত করার চেষ্টা চলছে ‘ তিনি অভিযোগ করেন, ওই সনদে অতিমাত্রায় ড. ইউনুস বন্দনা করা হয়েছে। তার দাবি, এই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত।গত রবিবার (১৯ অক্টোবর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।অধ্যাপক মাসুম বিল্লাহ বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। জুলাই সনদ প্রণয়নের এখতিয়ার তাদের নেই। অথচ তারা একে রাষ্ট্র ও জনগণের সামাজিক চুক্তি হিসেবে আখ্যা দিয়েছে। বাহাত্তরের সংবিধানকে ছিনিয়ে নিয়ে দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে পরিণত করার চেষ্টা চলছে। দেশের মানুষকে এই প্রচেষ্টা রুখে দিতে হবে।’তিনি আরও বলেন, ‘সরকার আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করেছে, যা রাষ্ট্রীয় নিরাপত্তার পরিপন্থী। বাণিজ্যিক কোনো চুক্তি গোপন রাখা যায় না। এই সরকার পদে পদে ৭২-এর সংবিধান লঙ্ঘন করছে। জুলাই সনদেও সংবিধান সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে।’অধ্যাপক মাসুম বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। জনগণের ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, ডিজিটাল রেভলিউশন, ব্লু ইকোনমি—প্রতিটি খাতে তার অবদান রয়েছে। অথচ জুলাই সনদে শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ঘৃণার পাত্র বানানো হয়েছে, যা একধরনের বিকৃত রাজনীতি।’এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হয়ে নতুন নতুন বয়ান তৈরি করছেন মাসুম বিল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন পেইজে ও টকশোতে অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করে বিভিন্ন মন্তব্য করছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শিক্ষাছুটিতে আছেন।এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের পর অধ্যাপক মাসুম বিল্লাহর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি, ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা চাই, যারা ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে, তাদের আইনের আওতায় এনে চাকরিচ্যুত করা হোক।’শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা বারবার দাবি জানিয়েছি, যারা ফ্যাসিস্টদের সহযোগী, তাদের বিচারের আওতায় আনা হোক। কিন্তু প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে।’আইন বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একজন শিক্ষকের এমন অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ভালো নয়। আমরা চাই, শিক্ষকরা যেন একাডেমিক আলোচনায় সীমাবদ্ধ থাকেন, রাজনৈতিক বিতর্কে নয়।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না, তাই ঘটনাটি সম্পর্কে অবগত নই। তবে অভিযোগ পেলে প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’তবে, এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের কাছে জানতে চাইলে তেমন কোনো মন্তব্য পাওয়া যায় নি। ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’
পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’

নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘পরীমণির Read more

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন নিহত
আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবার (২৭ Read more

রাজবাড়ীর হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীর হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার

রাজবাড়ীতে সদর উপজেলার মুচিদহ গ্রামের চাঞ্চল্যকর আমজাদ খান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১০।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

নওগাঁর পোরশায় ভুয়া পশু ওষুধ তৈরির কারখানা সিলগালা, পরিচালক আটক
নওগাঁর পোরশায় ভুয়া পশু ওষুধ তৈরির কারখানা সিলগালা, পরিচালক আটক

নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় অনুমোদনহীন ও মানহীন পশুখাদ্য এবং ওষুধ উৎপাদনকারী একটি নকল মেডিসিন কারখানার সন্ধান পেয়েছে Read more

ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় প্রতিষ্ঠানটি Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান দ্রুতই হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অচলাবস্থা চলছে দ্রুতই সেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন