দিনাজপুরের হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিল, ডিমান্ড চার্জ, লোডচার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ বিদ্যুৎ অফিসের নানাবিধ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ।হিলিবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর, সরকার এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেলেও আমরা ঠিকমত বিদ্যুৎ পাচ্ছি না। সারাদিনে ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে করে বন্দরের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সকল ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটছে। একই সাথে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্মক ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন ধরে বলেও কোন লাভ হচ্ছে না, তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। অচিরেই এই লোডশেডিং সমস্যার সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।’পরে বিদ্যুতের লোডশেডিং সমস্যার আশু সমাধানে ব্যবস্থা নেওয়ার দাবী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় সেখানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, মুক্তিযোদ্ধা সামসুল আলম, লিয়াকত আলীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার
মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

দারিদ্র দূরীকরণ, বেকারত্ব হ্রাস ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা Read more

স্বাস্থ্যসেবায় ইতিহাস গড়ে এআই সেবার উদ্বোধন করল ল্যাবএইড
স্বাস্থ্যসেবায় ইতিহাস গড়ে এআই সেবার উদ্বোধন করল ল্যাবএইড

দেশের স্বাস্থ্যখাতে পরিবর্তন আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে  ল্যাবএইড গ্রুপের নতুন কনসার্ন ‘ল্যাবএইড এআই’। এই উদ্যোগের মাধ্যমে দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স Read more

হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী

৩ এপ্রিল (২০২৫) থেকে চলতি বছরের হজযাত্রীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। কিন্তু ১০ হাজার বাংলাদেশির হজ গমন অনিশ্চয়তার Read more

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ৩৬ দেশের ভূমিকা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল সাড়ে Read more

গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল
গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

অবরুদ্ধ গাজা গাজামুখী ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ইসরায়েলের সামরিক Read more

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন