টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল-কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ বছর বয়সী ওই ছাত্রকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের পর বলাৎকারের অভিযোগ উঠে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে জামালপুর থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওলিউল্লাহ পাবনা জেলার চাটমোহর উপজেলার ধানবিলা গ্রামের মাওলানা মো. জহুরুল ইসলামের ছেলে।স্থানীয়দের বরাতে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক নানা অজুহাতে গভীর রাতে ছাত্রদের তার কক্ষে ডেকে নিতেন। একাধিকবার যৌন নিপীড়নের শিকার হওয়ার পর গত ২৪ জুলাই ওই ছাত্রকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি সহপাঠীদের জানানোর পর ঘটনাটি ফাঁস হয়ে যায়।এ ঘটনার পর জামিয়া আরফান আলী মহিলা মাদ্রাসার পরিচালক ও ইসলামী আন্দোলন ভূঞাপুর উপজেলার সভাপতি মুফতি আসাদুজ্জামান শামীমের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল সালিসির নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অভিযোগ রয়েছে, তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করে।এছাড়া, ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর ‘মব’ সৃষ্টি করে শায়েস্তার হুমকি দেন ওই প্রভাবশালী মহল। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাইকিং করে ঘোষণা করা হয় বিক্ষোভ মিছিলের। পরে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হবে।তিনি আরও বলেন, ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সে মোবাইল ব্যবহার না করে বারবার স্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে।ওসি রেজাউল করিম বলেন, এই ঘটনা কোনোভাবেই সালিসযোগ্য নয়। সালিসির নামে যারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি Read more

দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান
দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া।রবিবার Read more

উত্তর-পূর্ব থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০
উত্তর-পূর্ব থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যাওয়ার পথে একটি ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।  এই দুর্ঘটনায় Read more

নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে সিএনজি চালক নিহত
নড়াইলে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে সিএনজি চালক নিহত

নড়াইলের লোহাগড়ায় কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় সিএনজি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিনএজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা নারীসহ অন্তত Read more

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং Read more

যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪ কার্গো বিমান
যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ইসরায়েলে পৌঁছেছে ১৪ কার্গো বিমান

অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও কয়েকটি পরিবহন উড়োজাহাজ (কার্গো) ইসরায়েলে পৌঁছেছে।  বৃহস্পতিবার (১৯ জুন) এসব বিমান দেশটিতে পৌঁছেছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন