যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল ব্যবসায়ীরা বেচাকেনা করলেও এখন বাজারটি গদখালী ফুল বিপণন কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ফুল চাষীদের ঝুঁকিপূর্ণ বাজার থেকে সরিয়ে ফুল বিপণন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সেখানকার জমি লিজ নেওয়াসহ বিভিন্ন সমস্যারও সমাধান করা হয়েছে।স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, যশোরে প্রায় ৭ হাজার ফুলচাষি রয়েছেন। তারা অন্তত ১২শ’ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার ফুল চাষ করেন। এর মধ্যে ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, নাভারণ, নির্বাসখোলার বিভিন্ন মাঠে প্রায় সাড়ে ৬শ’ হেক্টর জমিতে ফুল চাষ হয়ে থাকে। বিস্তীর্ণ মাঠজুড়ে গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডোলা, চন্দ্র মল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ হচ্ছে। দেশের মোট চাহিদার অন্তত ৭০ ভাগ ফুল সরবরাহ করেন যশোরের গদখালী অঞ্চলের ফুলচাষিরা।স্থানীয় ব্যবসায়ীরা জানান, তারা কয়েক যুগ ধরে গদখালি বাজারে ফুলের বেচাকেনা করছেন। তবে বাজারটি যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশে হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের ফুলের বেচাকেনা করতে হয়। বিশেষ করে কাকডাকা ভোরে ফুলের বাজারে বেচাকেনা শুরু হওয়ায় তারা ভোরেই ফুল নিয়ে বাজারে চলে আসেন। আবার একই সময়ে বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাকের চালকেরাও ঘুমঘুম চোখে দ্রুত বেগে মহাসড়ক দাপিয়ে ছুটে চলেন। এ কারণে এখানে একাধিক বার দুর্ঘটনা এবং প্রাণহানিও ঘটেছে। ফলে ফুলের বাজারটি মহাসড়ক থেকে একটু দূরে গদখালি ফুল বিপণন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।কৃষি বিপণন অধিদপ্তর যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান, কৃষি বিপণন অধিদপ্তর ২০১৯ সালে গদখালী ফুলবাজারের পাশে গদখালী ফুল বিপণন কেন্দ্র স্থাপন করে। কিন্তু বিভিন্ন সমস্যা সংকটের কারণে এই ফুল বাজারটি চালু করা সম্ভব হয়নি। গত এক বছর ধরে কিশোর কুমার এই বাজারটি চালু করার চেষ্টা করেন। বিভাগীয় উপপরিচালক, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনি স্থানীয় ফুলচাষী ও ব্যবসায়ীদের সাথে দফায় দফায় আলোচনা করে মার্কেট চালুর জন্য বেশ কয়েকটি প্রতিবন্ধকতা চিহ্নিত করেন। এর মধ্যে ছিল স্থান সংকট, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকা, ড্রেনেজ সিস্টেম না থাকা, বিদ্যুত সংযোগ না থাকা ইত্যাদি।কিশোর কুমার সাহা আরও জানান, সমস্যা চিহ্নিত হওয়ার পর ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা নিয়ে সব সমস্যার সমাধান করা হয়েছে। ফুল বিপণন কেন্দ্রের সামনে দুই বিঘা জমি ইজারা নিয়েছে ফুল চাষী ও ব্যবসায়ী সমিতি। রাস্তা, ড্রেন, বিদ্যুত সমস্যার সমাধান করে দিয়েছে উপজেলা প্রশাসন। সবমিলিয়ে ফুল বিপণন কেন্দ্রে সম্পূর্ণ প্রস্তুত করার ব্যবসায়ীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে।গদখালী ফুলচাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু জাফর জানান, মহাসড়কের পাশ থেকে বাজারটি সরিয়ে নিয়ে যাওয়ায় চাষী ও ব্যবসায়ীরা এখন নিরাপদে বেচাকেনা করতে পারবেন। এছাড়া এখন ফুল বিপণন কেন্দ্রে বেচাকেনা করতে তেমন কোনো সমস্যা নেই। চাষী ও ব্যবসায়ীরা এখানে মানিয়ে নিতে পারলে তা সবার জন্যই ভালো হবে।ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, গদখালি ফুল বাজারটি মহাসড়কের পাশ থেকে সরিয়ে ফুল বিপণন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে তারা বিপণন কেন্দ্রের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছেন। ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতিকে সাথে নিয়ে চাষী ও ব্যবসায়ীদের সাথে আলোচনার ভিত্তিতে বাজারটি সরানো হয়েছে। এতে দেশের সর্ববৃহৎ এই ফুলের বাজারটি যেমন নিরাপদ হয়ে উঠবে, তেমনি ধীরে ধীরে এই বিস্তৃতিও ঘটবে। তবে এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল
উরুগুয়েকে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় বরাবরই ফেভারিট ব্রাজিল। নয় আসরের মধ্যে আটবারই তারা শিরোপা উৎসব করেছে। দশম সংস্করণের সেমিফাইনালে আজ (বুধবার) উরুগুয়েকে ৫-১ Read more

আটকে আছে সেতু, স্থবির এলজিইডি
আটকে আছে সেতু, স্থবির এলজিইডি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উমেষের ডাঙ্গায় খড়খড়িয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ চলছে ধীরগতিতে। শুরু হয়েছে দেড় বছর আগে। Read more

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত
সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া Read more

ফটিকছড়িতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ফটিকছড়িতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা Read more

দেশের ১০ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
দেশের ১০ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দেশের ১০ জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।  একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে Read more

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: ফখরুল
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তবর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন