বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের তারিখ, সময় ও স্থান প্রকাশ করা হয়েছে। রবিবার (০৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে জানানো হয়, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে।এতে বলা হয়, ছত্রিশ জুলাই—গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ‍্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।পোস্টে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানসূচি যুক্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টসেল-এর গান।অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো সম্মত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও লিখেন, ‘আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল পাঁচটায় গণ-অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

মানববন্ধন শেষে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর
মানববন্ধন শেষে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর

টাঙ্গাইলের মির্জাপুরে আসামি গ্রেপ্তার ও বিচার দাবি করে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আসামির বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ এবং ভাংচুরের  ঘটনা Read more

কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক
চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত রোহিঙ্গা শিক্ষকরা প্রায় ১০ ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন