ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জুন) গাজার মধ্যাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ড্রোন, ট্যাংক ও মেশিনগানের হামলায় মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা।প্রত্যক্ষদর্শীরা বলেন, যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছিল, তাদেরকেই টার্গেট করে চালানো হয় নির্বিচার গোলাবর্ষণ। ঘটনাস্থল ছিল একটি মার্কিন ও ইসরাইলি সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে।স্থানীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলেন, সেখানে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ত্রাণের জন্য ভিড় করেছিলেন সাধারণ মানুষ। ইসরাইলি সেনারা তাদের ‘সন্দেহভাজন’ আখ্যা দিয়ে গুলি ছোড়ে। এমন ঘটনা এখন গাজায় প্রায় নিয়মিত।গাজা সিটির আল-শিফা হাসপাতালে প্রিয়জনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ইসরাইলি বিমান হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অনেকেই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। হাসপাতালে বিলাপ করতে থাকনে স্বজনহারা মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় সংকটে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও।শুধু গাজা নয়, দমন-পীড়ন চলছে দখলকৃত পশ্চিম তীরেও। ইসরাইলি বাহিনী সেখানে কঠোর লকডাউন জারি করেছে। বাড়ি বাড়ি তল্লাশি, রাতভর অভিযান এবং গণগ্রেফতারের কারণে পশ্চিম তীরের জনজীবনও স্তব্ধ হয়ে পড়েছে।মানবাধিকার সংস্থাগুলো বলছে, আন্তর্জাতিক মনোযোগ ইরানের দিকে সরে যাওয়ায় ফিলিস্তিনে দমন-পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে বর্বর ইসরাইল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যবিপ্রবিতে মাইক্রো চালকের মারধরে বাস চালক জখম
যবিপ্রবিতে মাইক্রো চালকের মারধরে বাস চালক জখম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাইক্রো চালকের মারধরে বাস চালক গোলাম মোস্তফা ওরফে লাল্টু (৪৭) জখম হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে ঘুমানো Read more

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুক্রবারের (২ মে) সমাবেশে অংশগ্রহণ করতে সর্বস্তরের জনতাকে আহ্বান জানিয়েছেন পার্টির আহ্বায় নাহিদ ইসলাম। আওয়ামী লীগের Read more

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে Read more

নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১
নওগাঁয় হামে আক্রান্ত ৮, শিশু মৃত্যু ১

নওগাঁয় হঠাৎ বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলায় এখন পর্যন্ত আটজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকায় Read more

হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলার সদর উপজেলায় একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন