রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে মসজিদুল হারামের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস ও মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ রক্তদানে উৎসাহিত করেছেন।সোমবার তারা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে আয়োজিত বার্ষিক রক্তদান অভিযানে অংশ নিয়েছেন এবং সবার আগে রক্তদান করেছেন।রক্তদানে উৎসাহিত করতে সৌদি জুড়ে স্বেচ্ছায় রক্তদানের প্রচার বাড়াতে এ উদ্যোগে ধর্মীয়, সামাজিক ও জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।এ অভিযানের মূল লক্ষ্য জাতীয় ব্লাডব্যাংকের মজুত শক্তিশালী করা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রাণ বাঁচানো ও সমাজসেবার মতো ইসলামের মূলনীতির সঙ্গে এ উদ্যোগের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন কাবার দুই ইমাম।ক্রাউন প্রিন্সের এ অভিযানে সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান শহরগুলোতে মোবাইল রক্তদানের ইউনিট মোতায়েন করা হয়েছে। ভিশন ২০৩০-এর আওতায় জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবেই এই আয়োজন।সূত্র: ইনসাইড দ্য হারামাইন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হুঁশ ফিরেছে নুরের
হুঁশ ফিরেছে নুরের

Source: রাইজিং বিডি

লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হয়েছেন।শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ Read more

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় Read more

উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি
উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি

কক্সবাজারের উখিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি ছিল আলোচিত 'ফোর মার্ডার' ঘটনা। ২০১৯ সালে রাতে একসঙ্গে চারজনকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। Read more

সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ
সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কার মেঘ জমেছে বাংলাদেশের ওপর। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের দলকে Read more

বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা
বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা

কোনো ধরনের বৈধ উৎস ছাড়া চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সুযোগ দেন কর অঞ্চল-৫ এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন