হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৭ জন। সোমবার (২৮ এপ্রিল) হুতির নিজস্ব টিভি চ্যানেল আল মাসিরাহ’র খবরে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ মাধ্যমটি জানায়, সাদা প্রদেশের একটি আটক কেন্দ্রে মার্কিন বিমান হামলার ঘটনায় ৬৮ জন নিহত হন। এ ছাড়া আহত অভিবাসীদের বেশিরভাগের অবস্থা বেশ গুরুতর। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করার নির্দেশ দেয়ার পর থেকে তার বাহিনী  ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।এতে বলা হয়েছে, হামলায় ‘শত শত হুতি যোদ্ধা  নিহত হয়েছে যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির তত্ত্বাবধানকারী সিনিয়র কর্মকর্তারাও ছিলেন। হুতি বলছে, হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া তারা নিজেদের গোষ্ঠীর সদস্যদের মধ্যে কিছু হতাহতের খবরও জানিয়েছে।বিবিসি বলছে, রোববার রাতে যখন সাদার অভিবাসী আটক কেন্দ্রটিতে হামলা হয় তখন ১১৫ জন আফ্রিকান সেখানে আটক ছিল। ১১ বছরের সংঘাতের কারণে ইয়েমেনে মানবিক সংকট থাকা সত্ত্বেও এসব অভিবাসীরা হর্ন অফ আফ্রিকা থেকে নৌকায় করে ইয়েমেনে এসেছেন। তাদের বেশিরভাগই কাজের সন্ধানের জন্য প্রতিবেশী সৌদি আরবে পাড়ি দেয়ার চেষ্টা করছিল।ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশনের মতে, এসব অভিবাসীরা সক্রিয় সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর মাধ্যমে শোষণ, আটক, সহিংসতা এবং বিপজ্জনক যাত্রার সম্মুখীন হয়। সংস্থাটি বলছে, শুধু ২০২৪ সালেই প্রায় ৬০ হাজার ৯০০ অভিবাসী ইয়েমেনে এসেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক
চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক

হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।রোববার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের Read more

কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

কুষ্টিয়ার মিরপুরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে এক আসামি। শুক্রবার(২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা Read more

আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত
আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) Read more

আন্তর্জাতিক দমকলকর্মী দিবস আজ
আন্তর্জাতিক দমকলকর্মী দিবস আজ

আজ ৪ মে, ‘আন্তর্জাতিক দমকলকর্মী দিবস’ বা ‘IFFD’ হিসেবে পালিত হয়। প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস Read more

হামলার পরপরই ভারতকে সমর্থন দিয়ে যে বার্তা দিলো ইসরায়েল
হামলার পরপরই ভারতকে সমর্থন দিয়ে যে বার্তা দিলো ইসরায়েল

পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান শুরু করে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন