কোনো ওয়েবসাইট থেকে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার করা হলে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।রবিবার (১৯ অক্টোবর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। শনিবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার একাধিক প্রজ্ঞাপন ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেয়া হবে।সরকারের সতর্কতার পর ইতোমধ্যে একাধিক ওয়েবসাইট তাদের অ্যাডসেন্স পরিবর্তন করেছে।সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে। এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির চক্রের মূলহোতা আটক
মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির চক্রের মূলহোতা আটক

মালয়েশিয়ায় জাল ভিসা ও ইমিগ্রেশন স্টিকার তৈরির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিকসহ একাধিক ব্যক্তিকে আটক করেছে Read more

তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী। শনিবার (০৪ অক্টোবর) রাত ১১ টার Read more

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আব্দুল মুনসুরসহ কয়েকজনকে কুপিয়ে আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রবিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার Read more

ওসমান হাদির বাড়িতে চুরি
ওসমান হাদির বাড়িতে চুরি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (১২ Read more

বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু

ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি’র) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। আজ মঙ্গলবার (৩ জুন) থেকে এ Read more

আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ
আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিজে পার্টি ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন