মাদারীপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এদিকে এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের উভয়পাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রী ও চালকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। এর আগে রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান, মাদারীপুর পৌরসভার ১নং শুকনী কলেজরোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) ও সদর উপজেলার কুনিয়া দক্ষিণপাড়া এলাকার জসিম বেপারির ছেলে ইজিবাইক চালক সাগর বেপারী। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয় বাসটি। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই  তিনজন নিহত হন। পরে একে একে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজট প্রায় ১০ কিলোমিটারে ঠেকেছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজ্জাক জানান, হাসপাতালে ৭ জনের মরদেহ রয়েছে। এখন পর্যন্ত  তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতে চার মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মো. আল-আমিন মোল্যা (২৬) নামে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে Read more

আন্দোলন দমনে অর্থায়ন: শেখ হাসিনা ও সুফি মিজানসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা
আন্দোলন দমনে অর্থায়ন: শেখ হাসিনা ও সুফি মিজানসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ২০১ জন প্রভাবশালীর Read more

বাঘায় বাঁশঝাড় থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
বাঘায় বাঁশঝাড় থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের গর্ত থেকে নিখোঁজ এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।রবিবার Read more

ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা
ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা

বৃদ্ধ আনোয়ার হোসেন মিয়া, তিনি শারীরিক প্রতিবন্ধী। মানুষের কাছে তার পরিচয় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করেই সংসার চালায়। নেই কোন Read more

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ আগস্ট) স্থানীয় Read more

এশিয়া কাপে দুর্দান্ত সূচনা আফগানিস্তানের
এশিয়া কাপে দুর্দান্ত সূচনা আফগানিস্তানের

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দারুণ এক জয় পেয়েছে আফগানিস্তান। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন