চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সকল স্কুল ও কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন হোসেন বলেন, ‘সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজ সভায় সকলের মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজুলেশন সকল স্কুল-কলেজে পাঠানো হবে। আমরা বিষয়টি নিয়ে উপজেলার সকল স্কুল-কলেজ পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করব। এ বিষয়ে সকলে এগিয়ে আসলে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করা সম্ভব হবে।সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর প্রমুখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ
শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) Read more

কুড়িগ্রামে ঠান্ডায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস 
কুড়িগ্রামে ঠান্ডায় স্থবির জনজীবন, তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস 

কুড়িগ্রামে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পরেছেন বিপাকে।বৃহস্পতিবার (১১ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন ১০ দশমিক Read more

‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি
‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের কর্ণফুলীতে গভীর রাতে বিয়ের বাড়িতে হানা দিয়ে 'ডিবি পুলিশ' পরিচয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। Read more

ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় Read more

পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি
পাটুরিয়া ও আরিচা নৌরুটে শেষভাগে স্বস্তি, গাড়ির অপেক্ষায় ফেরি

ঈদ যাত্রার ব্যস্ততা শেষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ এখন স্বস্তির চিত্র দেখা গেছে । স্বাভাবিক ভাবে গাড়ি আসছে এবং Read more

গণহত্যার দাবি অস্বীকার করে নেতানিয়াহু বললেন ‘গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’
গণহত্যার দাবি অস্বীকার করে নেতানিয়াহু বললেন ‘গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’

জাতিসংঘ কমিশনের সাম্প্রতিক অনুসন্ধান সত্ত্বেও গাজায় গণহত্যার দাবি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন