হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর আগেই স্থাপিত বহু যন্ত্রপাতির ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে এসব যন্ত্রের কার্যকারিতা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এতে অতিরিক্ত ব্যয়ের শঙ্কা তৈরি হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জন্য।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আরও অনেক যন্ত্রাংশের ওয়ারেন্টি দ্রুত ফুরিয়ে আসছে। ফলে মেরামত বা প্রতিস্থাপনের জন্য সরকারের বিপুল অর্থ খরচ হতে পারে।বেবিচকের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান বলেন, ‘যন্ত্রপাতি সচল রাখতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। কোন কোন যন্ত্রাংশের মেয়াদ শেষ হয়েছে তা যাচাই চলছে। টার্মিনাল চালু করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’২০১৭ সালের ২৪ অক্টোবর একনেকে অনুমোদন পায় শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (ফেজ-১)। বর্তমানে তৃতীয় টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হলেও ক্যালিব্রেশন, টেস্টিং এবং টার্মিনালের পূর্ব অংশের কাজ এখনো অসম্পূর্ণ।এ ছাড়া টার্মিনাল পরিচালনার জন্য জাপানের চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। চুক্তির পর ছয় হাজার জনবল এবং নিরাপত্তার জন্য আরও চার হাজার জনবল নিয়োগ দিতে হবে। নিয়োগের পর প্রশিক্ষণ প্রক্রিয়াতেও সময় লাগবে। ফলে কবে নাগাদ টার্মিনাল চালু হবে তা অনিশ্চিত।বেবিচকের নথি অনুযায়ী অন্তত ২০ ধরনের আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় রয়েছে। এর মধ্যে রয়েছে:- ব্যাগেজ হ্যান্ডলিং ও স্ক্রিনিং সিস্টেম- ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে- ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম- কমন ইউজ প্যাসেঞ্জার প্রসেসিং- ইন্টিগ্রেটেড বিল্ডিং ম্যানেজমেন্ট- নিরাপত্তা স্ক্যানার, সিসিটিভি, ফায়ার অ্যালার্ম- টেলিফোন এক্সচেঞ্জ, ওয়্যারলেস নেটওয়ার্ক, পাবলিক অ্যাড্রেস সিস্টেম- মাস্টার ইলেকট্রিক ক্লক, টু-ওয়ে রেডিও, অপটিক ফাইবার ক্যাবল ইত্যাদি।এর পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থা, নিষ্কাশন পাম্প, নিরাপত্তা অ্যাক্সেস নিয়ন্ত্রণসহ বিভিন্ন অবকাঠামোগত যন্ত্রপাতির মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গেছে।প্রকল্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘আগে যন্ত্রাংশ নষ্ট হলে বিনা খরচে বা চুক্তি অনুযায়ী মেরামত করা যেত। এখন অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়া আর কোনো উপায় নেই।’বিশেষজ্ঞরা মনে করছেন, উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি অব্যবহৃত থাকায় শুধু খরচই বাড়ছে না, বরং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে যাত্রীসেবায় বিলম্ব হবে এবং দেশের বিমান পরিবহন খাতে আস্থার সংকট তৈরি হতে পারে।বর্তমানে শাহজালালের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে প্রতিদিন প্রায় ২০ হাজার যাত্রী সেবা নেন। বছরে এই সংখ্যা দাঁড়ায় প্রায় ৮০ লাখ। নতুন টার্মিনাল চালু হলে আরও অন্তত ১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের দুই সদস্য আটক
সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের দুই সদস্য আটক

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ওই অভিযানে দুইজন ইমো হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে Read more

তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন
তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত
সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত

ইকুয়েডরের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় Read more

যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কিনছে সরকার
যুক্তরাষ্ট্র থেকে ২টি জাহাজ কিনছে সরকার

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার। এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে প্রায় ৯৩৬ কোটি টাকা। এছাড়া Read more

সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা Read more

২৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১১ আশ্বিন ১৪৩২ বাংলা, ৩ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন