টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অব্যাহত রয়েছে ফসলি জমি কাটার মহোৎসব। প্রশাসনের ধারাবাহিক অভিযান ও জরিমানা যেন এই অবৈধ বাণিজ্যের কাছে একপ্রকার ‘রুটিন প্রক্রিয়ায়’ পরিণত হয়েছে।জানা গেছে, গত ১৫ দিনেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কিন্তু এত জরিমানার পরও থামছে না মাটিখেকোদের দৌরাত্ম্য; বরং দিন দিন তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চলতি বছরের ১৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে উপজেলার মাটিকাটা এলাকার বাদশা মিয়ার ছেলে রঞ্জুকে ৫০ হাজার, ফলদা ইউনিয়নের মৃত কিতাব আলীর ছেলে টগরকে ৫০ হাজার এবং নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি এলাকার শাহাবুদ্দিনের ছেলে আতোয়ারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া ট্রাকে মাটি বহন এবং এক্সকাভেটরের মাধ্যমে কৃষিজমি কাটার দায়ে পৃথক ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ বিকেলে অবৈধভাবে কৃষিজমির মাটি বাণিজ্যিকভাবে উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন। এদের মধ্যে রুহুলি গ্রামের মো. নওশের আলীর ছেলে আব্দুল কদ্দুসকে ৫ হাজার এবং মাইজবাড়ি গ্রামের মৃত সবর আলীর ছেলে মো. রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযোগ রয়েছে, গভীর রাতে এক্সকাভেটর দিয়ে ফসলি জমি কেটে ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এতে একদিকে কৃষিজমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও গ্রামীণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।ভুক্তভোগীরা জানান, রাতভর ট্রাক চলাচলের কারণে গ্রামের সড়কগুলো ভেঙে পড়ছে, বাড়ছে শব্দ দূষণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, যারা ধীরে ধীরে তাদের ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন।স্থানীয় সচেতন মহলের দাবি, “শুধু জরিমানা নয়, এই সিন্ডিকেটের মূল হোতাদের আইনের আওতায় না আনলে কোনোভাবেই বন্ধ হবে না মাটি কাটা।”এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, আইন বিধি অনুযায়ী“ অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার
নীলফামারীতে বালুবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার

নীলফামারীর ডিমলায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল
এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

দেশে সম্প্রতি  ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৮ অক্টোবর) দলের সহ-দপ্তর সম্পাদক Read more

হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ Read more

রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি
রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণ, ওসিসিতে ভর্তি

রাজধানীর বনানীতে এক পথশিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে Read more

ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত
ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে ১৪ জন নিহত

ভেনেজুয়েলায় ভারি বৃষ্টিপাতের পর একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। সোমবার (১৩ অক্টোবর) দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন