চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত তাকিয়া সুলতানা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইমারি স্কুল ছুটি হওয়ার পর তাকিয়া সুলতানা বাড়িতে ফিরছিল। পথিমধ্যে কাটাপোল বাজারে পৌঁছুলে রাস্তা পারাপারের সময় একটি পাখি ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায় সে। এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, কাটাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা

প্রচুর পরিমাণে ফাইবার, ফসফোলিপিডস, গ্লাইকোলিপিডস, লিনোলিক অ্যাসিড, কোলিন, ভিটামিন এ, বি১, বি২, সি, নিকোটিনিক অ্যাসিড, নিয়াসিন মেলে উপকারী মসলা মেথিতে। Read more

৯৯৯-এ ৫৬ শতাংশই অপ্রয়োজনীয় কল, সেবা পেয়েছেন পৌনে ৩ কোটি কলার
৯৯৯-এ ৫৬ শতাংশই অপ্রয়োজনীয় কল, সেবা পেয়েছেন পৌনে ৩ কোটি কলার

প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ মোট ৬ কোটি ২৩ লাখ ৮০ হাজার ৯০৭টি ফোনকল গ্রহণ করেছে। এরমধ্যে জরুরি তথ্যসেবা Read more

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার
মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার

মাদারীপুরে পৃথক ঘটনায় ভ্যানচালক ও বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজৈর উপজেলার নয়ানগর মাছকান্দি ও সদর Read more

‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে ফিজির প্রধানমন্ত্রী
‘আপনার প্রতি কেউ খুশি নয়’, মোদিকে ফিজির প্রধানমন্ত্রী

ভারতীয় পণ্যের ওপর মার্কিন ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ‘আপনার Read more

রায়পুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় জরিমানা
রায়পুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে একজনকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে Read more

কালিয়াকৈরে কাজে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, ভোগান্তিতে গ্রাহকরা
কালিয়াকৈরে কাজে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, ভোগান্তিতে গ্রাহকরা

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ে গণছুটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন