সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ডুওয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায় এ ঘটনায় আরও ৫২ জন আহত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রার্থনা চলাকালে এক ব্যক্তি গির্জায় প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়।কর্তৃপক্ষ বলছে, হামলাকারী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যদিও এখন পর্যন্ত আইএস হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি।সিরিয়ান সিভিল ডিফেন্স গির্জার ভেতরের কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, গির্জার বেদী বিস্ফোরণে বিধ্বস্ত, বেঞ্চগুলো ভাঙা কাঁচে ঢেকে আছে, মেঝে রক্তাক্ত।গির্জার বাইরে এক ব্যক্তি বলেন, একজন লোক অস্ত্র হাতে ঢুকে গুলি ছুড়তে থাকে। তাকে থামানোর চেষ্টা করা হলে সে নিজেকে উড়িয়ে দেয়। পাশের একটি দোকানের কর্মী বলেন, আমরা গির্জায় আগুন দেখতে পেলাম, কাঠের বেঞ্চের টুকরো ছিটকে এসে গির্জার দরজার কাছে পড়ল।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গির্জার চারপাশের এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এ ঘটনার তদন্তও শুরু হয়েছে।বিবিসি লিখেছে, গত ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর দামেস্কে এটাই প্রথম আত্মঘাতী হামলা।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক
ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়তেই আছে। ইপিজেডের সাপ্লাই পানি পান করে রেনেসাঁ, নাকানো, এ্যাবা Read more

লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খুন, করিমগঞ্জে বাবাসহ ৩ জনের ফাঁসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডপ্রাপ্ত Read more

ঐকমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে: আলী রীয়াজ
ঐকমত্য না হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে: আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, সকল বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা Read more

আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর
আমিরাতের প্রেসিডেন্টের কাছে লিখিত বার্তা প্রধানমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বাংলাদেশ ও আমিরাতের Read more

গুঞ্জন সত্যি করে ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল
গুঞ্জন সত্যি করে ইন্টার মায়ামিতে রদ্রিগো ডি পল

সম্প্রতি গুঞ্জন উঠেছিল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন