ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  রবিবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী মো. শিশির মনির।তিনি জানান, আজ হাইকোর্টে এ সংক্রান্ত রিটের ওপর শুনানি হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে।জানা গেছে, হাইকোর্টে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি শুনানির জন্য তালিকার ১৪৬ নম্বরে রয়েছে।প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় সুষ্ঠু মূল্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এক পরীক্ষার্থী। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পরীক্ষাটি বাতিল করে পুনরায় নেওয়ার আবেদন করেন তিনি। সেই আবেদন আমলে না নেওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন ওই শিক্ষার্থী।রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষাটি বাতিলের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়। শুনানি শেষে ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতীয় দলের বাংলাদেশ সফর ঝুলে আছে দিল্লির সিদ্ধান্তে!
ভারতীয় দলের বাংলাদেশ সফর ঝুলে আছে দিল্লির সিদ্ধান্তে!

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এরই মধ্যে এ সিরিজের সূচি প্রকাশ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

ওসমান হাদির বাড়িতে চুরি
ওসমান হাদির বাড়িতে চুরি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (১২ Read more

আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক
আফগানিস্তানে সোনা উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত একাধিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সোনা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে মঙ্গলবার এএফপিকে জানিয়েছেন তালেবান সরকারের এক কর্মকর্তা। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন