দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেটকার বেচাকেনার সময় ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বিরামপুর পৌর শহরের শিমুলতলী গড়েরপাড় গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল (৫৩), পৌর শহরের শিমুলতলী গড়েরপাড় গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল অনিক (২৯), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে শাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া মাসুমপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কামরুল (৪১) এবং মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা শুভ (৩২)। পুলিশ জানায়, গত শনিবার গাজীপুর জেলার রূপগঞ্জ উপজেলা থেকে একটি প্রাইভেটকার ছিনতাই হয়। এ ঘটনায় প্রাইভেটকারটির মালিক রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার উপজেলার কলেজ বাজার এলাকায় ওই ছিনতাইকৃত প্রাইভেটকারটি ৯ লাখ টাকায় বিক্রির চেষ্টা চলছিল। প্রাইভেটকারটি ক্রয়ের উদ্দেশ্যে বগুড়া শেরপুরের মাইস্যা কার হাউসের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন বিরামপুরে আসেন। এ সময় মোয়াজ্জেম হোসেন সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে প্রাইভেটকারটির মালিকানা যাচাই করে মোবাইল ফোনে গাড়িটির প্রকৃত মালিকের সঙ্গে কথা বলে জানতে পারেন প্রাইভেটকারটি গত শনিবার ছিনতাই হয়েছে। পরবর্তী সময়ে প্রাইভেটকারটি কিনতে আসা মোয়াজ্জেম হোসেনের তথ্য অনুসারে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী চক্রের ৫ জনকে আটক করে এবং প্রাইভেটকারটি থানার হেফাজতে নেয়। বগুড়ার কার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের তাৎক্ষণিক সতর্কতা ও সাহসী পদক্ষেপের কারণে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকৃত প্রাইভেটকার ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ছিনতাই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, এ বিষয়েও তদন্ত চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
বরগুনায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।আটৃতরা হলেন- মো. ইলিয়াস হোসেন দুলু Read more

স্পিডবোটে সন্তান প্রসব, কাকতালীয়ভাবে পাশে ছিলেন চিকিৎসক
স্পিডবোটে সন্তান প্রসব, কাকতালীয়ভাবে পাশে ছিলেন চিকিৎসক

সমুদ্র উত্তাল, চারপাশে শুধু পানি আর পানি। একদিকে প্রসববেদনায় কাতর গর্ভবতী মা, অন্যদিকে চিকিৎসা-সেবার ন্যূনতম সুযোগ নেই। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৮ Read more

ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি
ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি

আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি, আমি বাঁচতে চাই। আল্লাহ আমাকে বাঁচাও! প্রতিদিন অন্তত দশবার আযান দিতে দিতে Read more

ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত স্টেশন অফিসার, নিশ্চুপ কর্তৃপক্ষ
ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত স্টেশন অফিসার, নিশ্চুপ কর্তৃপক্ষ

পঞ্চগড়ের দেবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজিব ভূঞার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি ফায়ার সার্ভিস Read more

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর
তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় Read more

এখন পর্যন্ত যুদ্ধে নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়
এখন পর্যন্ত যুদ্ধে নিহত অন্তত ৪৩০: ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত ও সাড়ে তিন হাজার জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন