জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ (জি.এম) কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ এবং সংগঠিত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ও চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের। তিনি বলেন, “দলের মধ্যে বিভাজন সৃষ্টির সকল ষড়যন্ত্র অতীতে যেমন ব্যর্থ হয়েছে, বর্তমানেও তা ব্যর্থ হবে। জাতীয় পার্টির ভবিষ্যৎ জি.এম কাদেরের হাতেই নিরাপদ।”শনিবার (২১ জুন) নগরীর সেন্টমার্টিন লিমিটেডের লুসাই হলে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবু তাহের বলেন, “১৯৯০ পরবর্তী সময়ে বহু ষড়যন্ত্র হয়েছে, দল ভাঙার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আজ প্রমাণিত, যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীর কাছে এখন একমাত্র ভরসার নাম জি.এম কাদের। তাঁর নেতৃত্বেই জাতীয় পার্টি সুসংগঠিত হচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে।”তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সব ধরনের মতানৈক্য ও ভেদাভেদ ভুলে দলকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।”সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী। তিনি বলেন, “দেশের এই রাজনৈতিক অস্থিরতার সময় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও গণমুখী করতে হবে। এজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ কর্মপ্রয়াস।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মো. ওসমান খান, সহ-সভাপতি ফজলে আজিম দুলাল, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম রেজা, জাপা নেতা শামসুল আলম বি.কম, আবুল কাশেম, হাজী বাবুল আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, শ্রমিক পার্টি নেতা সাহাবউদ্দিন, আমিন জুট মিল শ্রমিক নেতা হাফেজুর রহমান মিন্টু, ডবলমুরিং থানা জাপার নেতা আরমান মিয়া, পাহাড়তলী থানার নাছির খান, কৃষক পার্টি নগর আহ্বায়ক এনামুল হক বেলাল, কোতোয়ালী থানার সেলিম উদ্দিন চৌধুরী, শাহনেওয়াজ, যুব সংহতির মহানগর যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন, ছাত্র সমাজ আহ্বায়ক শরিফুল মোল্লা নিরব, মাইনুদ্দিন রায়হান, জবিরুল হক সোহাগ ও জ্যাকসন সুশীল প্রমুখ।সভায় মহানগরের আওতাধীন প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটিকে নতুনভাবে সংগঠিত করে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীরা একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান
পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান

পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের Read more

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক
ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম হবি পাইক (৩৫)।তিনি Read more

সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর Read more

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। পরে Read more

সি‌ন্ডিকেট সভা নি‌য়ে কৌশ‌লে প্রশাসন, দাবি‌তে অনড় শিক্ষার্থী
সি‌ন্ডিকেট সভা নি‌য়ে কৌশ‌লে প্রশাসন, দাবি‌তে অনড় শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের উদ্ভূত পরিস্থিতি সমাধানের লক্ষ্যে গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভেটেরিনারি ও পশুপালন অনুষদের প্রতিনিধি শিক্ষার্থীদের Read more

ঝড় কিংবা বজ্রপাতের সময় গোসল কতটা নিরাপদ
ঝড় কিংবা বজ্রপাতের সময় গোসল কতটা নিরাপদ

বৈশাখের বিদায়লগ্নে দাপটে রয়েছে তাপমাত্রা। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। কখনও তাপদাহের উত্তাপ আর কখনও ঝড়-ব্জ্রপাতের দাপট। বেশ কিছুদিন দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন