নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মীদের মারধর করে একটি কক্ষে আটক রেখে আনুমানিক ৩ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে নেয়ার ঘটনায় মো. শফিক (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।রবিবার (১৪ এপ্রিল) রাতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. শফিক সিদ্ধিরগঞ্জ নিমাই কাসারী এলাকার আব্দুল খালেকের ছেলে। এর আগে শনিবার একই ঘটনায় সিদ্ধিরগঞ্জের জহিরের ছেলে পায়েলকে (৩২) সাইনবোর্ড এলাকা থেকে ১২ এপ্রিল গ্রেফতার করা হয়।র‌্যাব-১১ প্রেস রিলিজ এসব তথ্য জানানো হয়, সিদ্ধিরগঞ্জে সাহেব পাড়া এলাকায় এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লি. প্রতিষ্ঠানে গত ২৬ মার্চ ৮-১০ জন আনসার সদস্য বাদীর প্রতিষ্ঠানে ডিউটি করে। বিকেলে ২ জন আনসার সদস্য বাহিরে ইফতার কিনে প্রতিষ্ঠানের উত্তর পাশের মূল ফটক দিয়ে প্রবেশ করার সময় অজ্ঞাত ৫০-৬০ জন দুষ্কৃতিকারীরা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে দুষ্কৃতিকারীরা দায়িত্বরত আনসারদের মারধর করে। আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন দুষ্কৃতিকারীরা তাহাদের দখলে নেয়। দুষ্কৃতিকারীরা আনসার সদস্যদের হাত-পা বেঁধে প্রতিষ্ঠানের ২য় তলার একটি অফিস রুমের ভিতরে আটকিয়ে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দেয়।র‌্যাব আরও জানায়, এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা বাদির প্রতিষ্ঠানের মেইন লাইন হইতে বিভিন্ন মেশিনের সহিত সংযুক্ত পাওয়ার ক্যাবল যাহা তামার তারের উপরে কালো ইনসুলিশন দ্বারা মোড়ানো ঘন ক্যাবলসহ সর্বমোট ৩ কোটি ৩৪লাখ ৩১ হাজার ৯৫০ টাকার মালামাল লুট করে। দুষ্কৃতিকারীরা যাওয়ার পর আনসার সদস্যরা পারস্পরিক সহায়তায় তাহাদের বাঁধন খুলে অফিস কক্ষের জানালা দিয়ে বাহির হয়ে, গ্রিলের মাধ্যমে নিচে নেমে প্রতিষ্ঠানের উত্তর পার্শ্বের মূল ফটক খোলা দেখতে পায়। ফ্লোরে ট্রাকের চাকার দাগ দেখতে পায়। আনসার সদস্যদের অস্ত্র-গুলি ও মোবাইল ফোন প্রতিষ্ঠানের ভবনের সিঁড়ির সামনে পাকা ফ্লোরে পাওয়া যায়। এমতাবস্থায় আনসার সদস্যরা বাদিকে ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি মোবাইল ফোনে জানালে বাদী ঘটনাস্থলে যায় এবং ঘটনার বিস্তারিত শুনে প্রতিষ্ঠানের লুণ্ঠিত হওয়া মালামালের হিসাব-নিকাশান্তে বিষয়টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা শেষে থানায়  দায়ের করে। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি
বিশস্ত এসিল্যান্ডের বদলি ঠেকাতে মানুষের আহাজারি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের বদলি আদেশ পত্যাহার চেয়ে গনস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত Read more

বেনাপোল সীমান্তে মদসহ আটক ভারতীয় চোরাকারবারী
বেনাপোল সীমান্তে মদসহ আটক ভারতীয় চোরাকারবারী

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু'দিন অভিযান চালিয়ে ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় মদ, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যালসহ ভারতীয় Read more

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ
প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ

দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ক্যারিয়ারে জিতেছেন অনেক পুরস্কার। তবুও শাহরুখ Read more

হিলিতে লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে সমাবেশ
হিলিতে লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে সমাবেশ

দিনাজপুরের হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিল, ডিমান্ড চার্জ, লোডচার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ বিদ্যুৎ অফিসের নানাবিধ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে Read more

বাঘায় নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঘায় নিজ বাড়ির আঙিনায় গাঁজার চাষ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর বাঘা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক নিজ বাড়ির আঙিনায় গোপনে গাঁজার চাষের অভিযোগে এক মাদক সেবনকারী ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন