গাজীপুরে ওয়ার্ড যুবদল নেতা রাশেদ খান উৎস (২৬)-এর বিরুদ্ধে “চেক জালিয়াতি করে টাকা উত্তোলন” শীর্ষক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ খান নিজে। তিনি এই অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে থানায় আইনি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।শনিবার (২১ জুন) দুপুর ৩ টায় সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদ খান উৎস বলেন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন তার পরিচিত। প্রায় ছয় মাস আগে বেলায়েত তার কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে ২ লাখ টাকা ঋণ নেন। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকা তিনি নগদে পরিশোধ করেন। বাকি ৫০ হাজার টাকার জন্য এনআরবি ব্যাংক পিএলসি, হোতাপাড়া শাখার একটি চেক (নং CA 0000233, হিসাব নং 1052010075278) ইস্যু করে দেন।রাশেদ জানান, “বেলায়েত নিজে সাক্ষীদের সামনে স্বেচ্ছায় ও স্বাক্ষরসহ এই চেকটি আমাকে দেন এবং এক মাসের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন। কিন্তু সময়মতো টাকা না দেয়ায় আমি বৈধভাবে ব্যাংকে গিয়ে চেক জমা দিয়ে ১৯ জুন ৫০ হাজার টাকা উত্তোলন করি।তিনি আরও বলেন, “চেক চুরির যে অভিযোগ বেলায়েত তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি সম্পূর্ণ সম্মতিপূর্ণ ও আইনগত প্রক্রিয়ায় উত্তোলন করা হয়েছে। কিন্তু এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।রাশেদ খান বলেন, “আমি ভাওয়ালগড় ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তাই একজন রাজনীতিক কর্মী হিসেবে সমাজে সুনামের সঙ্গে চলি। অথচ ধার নেওয়া টাকার দায় মেটাতে গিয়ে এখন আমাকে জালিয়াত বলে অপবাদ দেওয়া হচ্ছে, যা আমার ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করছে।তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় সারাদেশে অভিযানে ৪২৪ জন গ্রেফতার

দেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৬টি আগ্নেয়াস্ত্র Read more

বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’: আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের অন্যান্য স্থানের ন্যায় বেনাপোল কাস্টমস হাউজে চলছে Read more

দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ Read more

ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’
ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’

মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। গেল ২১ মার্চ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেলেও, পাবে না লেবাননে। কারণ দেশটিতে এরইমধ্যে নিষিদ্ধ Read more

উলিপুরে নিজ রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
উলিপুরে নিজ রান্নাঘরে নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উলিপুর পৌরসভার রামদাস Read more

নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য
নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন