খাবার শেষ করেই অনেক ধূমপায়ী যেন একটিবার সিগারেট ধরানোর জন্য অস্থির হয়ে ওঠেন। যেন খাওয়ার পর ধোঁয়ার টান ছাড়া দিনটা অপূর্ণ! এই অভ্যাস শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বজুড়েই দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন- এটি কেবল সামাজিক বা মানসিক অভ্যাস নয়, বরং শরীর ও মস্তিষ্কের জটিল রাসায়নিক প্রতিক্রিয়ার ফল।চিকিৎসকদের মতে, খাবার খাওয়ার পর ধূমপান শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। যদিও অনেক ধূমপায়ী মনে করেন, এতে হজমে সহায়তা হয় বা শরীর হালকা লাগে, আসলে এর বিপরীতে ঘটে ভয়াবহ ক্ষতি। হৃদযন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র ও পরিপাকতন্ত্রে নিকোটিনের বিষক্রিয়া ছড়িয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে মৃত্যুঝুঁকি বাড়ায়।বিশেষজ্ঞদের মতে, খাবারের পর ধূমপানের এই ইচ্ছা মূলত মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তনের কারণে হয়। নিচে ধাপে ধাপে চিকিৎসক ও গবেষকদের মতামত তুলে ধরা হলো- যে কোনও খাওয়ার পর ধূমপানের অভ্যাস সারা বিশ্বেই দেখা যায়চিকিৎসকরা জানিয়েছেন, ধূমপান করলে হৃদযন্ত্র, ফুসফুস ও স্নায়ুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব পড়ে। খাবার পর ধূমপানের ইচ্ছা নিয়ে করা গবেষণাতেও একই তথ্য পাওয়া গেছে।শারীরিক, মানসিক ও সামাজিক কারণেই এই অভ্যাসখাবারের পর ধূমপানের প্রবণতা শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিক প্রভাবেও গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এটি একধরনের আসক্তিতে পরিণত হয়।মস্তিষ্কে রাসায়নিক প্রক্রিয়ার কারণে ধূমপানের ইচ্ছা জাগেব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) জানিয়েছে, ধূমপানের নেশা থাকলে মস্তিষ্কে এক বিশেষ রাসায়নিক প্রক্রিয়া ঘটে। কিছু সময় ধূমপান না করলে ধূমপায়ীরা অস্থির হয়ে পড়েন, উদ্বেগ অনুভব করেন।সিগারেটের নিকোটিনই মূল কারণচিকিৎসকদের মতে, সিগারেটের প্রধান উপাদান নিকোটিন মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন ঘটায়। নিয়মিত ধূমপান করলে মস্তিষ্ক নিকোটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে, ফলে দীর্ঘক্ষণ ধূমপান না করলে বিরক্তি বা উদ্বেগ বাড়ে।নিয়মিত ধূমপান মস্তিষ্কের কার্যকলাপ বদলে দেয়মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, নিকোটিন মস্তিষ্কের স্বাভাবিক কার্যপ্রণালি পরিবর্তন করে। ধূমপান করলে সাময়িকভাবে মন শান্ত হয়, কিন্তু না করলেই অস্থিরতা বাড়ে।খাবারের পর ধূমপানের অভ্যাস মারাত্মক ক্ষতিকরচিকিৎসকদের মতে, বিশেষ করে ভারী খাবারের পর ধূমপান করলে শরীরে নিকোটিন দ্রুত শোষিত হয়, যা ফুসফুস, হৃদযন্ত্র ও পরিপাকতন্ত্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।ধূমপান ধীরে ধীরে প্রাত্যহিক জীবনের অংশ হয়ে যায়বিশেষজ্ঞদের মতে, অনেক ধূমপায়ী সকাল, খাবারের পর কিংবা কাজের ফাঁকে ধূমপান করেন। এতে অভ্যাসটি প্রাত্যহিক জীবনের সঙ্গে মিশে যায়, যা ত্যাগ করা কঠিন হয়ে পড়ে।অভ্যাস বদলাতে চিকিৎসকের পরামর্শ নিনচিকিৎসকদের পরামর্শ, ধূমপানের অভ্যাস দূর করতে হলে পেশাদার চিকিৎসকের সহায়তা নেওয়া উচিত। নিজে থেকে হঠাৎ বন্ধ করলে মানসিক চাপ বা শারীরিক অস্থিরতা দেখা দিতে পারে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ের কেউ পাস করেনি
কুড়িগ্রামের ৩ বিদ্যালয়ের কেউ পাস করেনি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এ বছর  কুড়িগ্রামের তিনটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আজ প্রকাশিত Read more

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সংগীতব্যক্তিত্ব মাহবুবা রহমান মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) Read more

ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা
ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত Read more

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোমে পৌঁছান তিনি।এর Read more

লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১
লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সালমান খন্দকার (২৪) হত্যার ঘটনার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যাক্তির নাম মসিয়ার Read more

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত ও চোর চক্রের সক্রিয় সদস্য শিপন মোল্যা ওরফে শিবুকে (৩২) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন