নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পরে উদ্ধারকৃত ২৪ হাজার টাকার জাল নোটসহ তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।আটক নুর আলম নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে। তিনি একই ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এক বান্ডিল জাল টাকা নিয়ে আবদুল্লাহ মিয়ার হাট বাজারে যান নুর আলম। সেখানে তিনি এক মুদির দোকান থেকে সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদার নোটটি সন্দেহজনক মনে করে পরীক্ষা করে দেখেন, এটি জাল। বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানালে তারা দ্রুত বাজার থেকে নুর আলমকে আটক করেন।পরে তার কাছে তল্লাশি চালিয়ে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘ঘটনার বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে নুর আলমকে আদালতে সোপর্দ করা হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় ছুটি নিয়ে বাড়িতে এসে  নিখোঁজের ২২ দিন পর পুলিশ সদস্য আক্তারুজ্জামানের (৪৬) অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার হয়েছে। Read more

সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
সৌদিতে ঈদুল আজহা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মানুষজন এক লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা আগামী ৬ Read more

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহিম
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফাহিম

আইসিইউতে লাইফ সাপোর্টে থারা পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন টগবগে তরুণ মো. ফাহিম (২০)। চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর Read more

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের ভুল তথ্য সংশোধনের সুযোগ
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের ভুল তথ্য সংশোধনের সুযোগ

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ই-প্রত্যয়নপত্র ডাউনলোড ও তথ্য সংশোধনের প্রক্রিয়া শুরু করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও Read more

ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন
ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু। বুধবার Read more

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তির (এনডোর্সমেন্ট) করার জন্য ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন