নববর্ষ উদযাপনের সময় জার্মানিতে অন্তত দুইজন নিহত হয়েছে। এছাড়া ২৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছে শতাধিক সাধারণ মানুষ। বিচ্ছিন্ন এসব ঘটনায় দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হয়েছে অন্তত ৪০০ জন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটির বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।জানা গেছে, জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বিয়েলেফেল্ডে আতশবাজি ও পটকা ব্যবহারের সময় দুটি পৃথক ঘটনায় ১৮ বছর বয়সি দুইজনের মৃত্যু হয়। এছাড়া শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।সরকারের পক্ষ থেকে দেশব্যাপী আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। তবে বার্লিনের মারৎসান এলাকার একটি হাসপাতাল জানিয়েছে, সেখানে অন্তত ২৫ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে এবং অনেকের হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি কারও কারও আঙুল বা হাতের অংশ কেটে ফেলতে হয়েছে।রাজধানী বার্লিন পুলিশ জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত প্রায় ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে। বার্লিনসহ হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট, লাইপজিগ ও মিউনিখসহ বিভিন্ন শহরে পুলিশ ও জরুরি সেবাকর্মীদের ওপর আতশবাজি ও রকেট নিক্ষেপ করা হয়।এদিকে লাইপজিগ শহরে আতশবাজি ও বোতল ছুড়ে পুলিশ সদস্যদের ওপর হামলার খবর পাওয়া গেছে। সেখানে বিক্ষুব্ধ ব্যক্তিরা ব্যারিকেড তৈরি করে এবং ময়লার বিনে আগুন ধরিয়ে দেয়।অন্যদিকে, পূর্বাঞ্চলীয় শহর এরফুর্টে একটি ঐতিহাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। যা পরে পাশের আরও দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে। নববর্ষের রাতে ছোড়া একটি রকেট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।সূত্র: আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি Read more

চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪
চাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোটার ২৭ হাজার ৬৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার তালিকায় অন্তর্ভুক্ত Read more

ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানির দৌড়ে চীন ও বাংলাদেশ কাছাকাছি অবস্থানে ছিল। বছরের প্রথম চার মাসে বাংলাদেশের Read more

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি

 ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই Read more

গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প
গকসু নির্বাচনে নারীর কণ্ঠস্বর: সাহস, সমতা ও সম্ভাবনার গল্প

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ২০২৫–এর ভোটগ্রহণ আগামী ২৫ সেপ্টেম্বর। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন