ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার মূল্য অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিমি এ তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়। তবে হাদির মৃত্যুর পর গত ২০ ডিসেম্বর আদালতের আদেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় Read more

‘ফেব্রুয়ারিতে ভোট না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে’
‘ফেব্রুয়ারিতে ভোট না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে’

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, সংস্কার Read more

যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)
যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)

বান্দার আমলেই নির্ধারণ হবে পরকালে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী পৃথিবীর ‘পরীক্ষায়’ উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি

শিশুদের কলকাকলিতে মুখর মাইলস্টোন স্কুল প্রাঙ্গণ এখন শুধুই বিধ্বস্ত ভবনজুড়ে নিস্তব্ধতা। অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার Read more

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন