শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের রাংটিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, তিনজন মাদরাসা শিক্ষার্থী রাংটিয়া মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২)। আহত ফয়জুল আলিমকে (১১) শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট
গলাচিপায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালংকার লুট

পটুয়াখালীর গলাচিপায় ভোররাতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে Read more

১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা
১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: তথ্য উপদেষ্টা

দেশে আবারও ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজ ভেরিফায়েড ফেসবুকে এই Read more

‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’
‘ভারত এখন বুঝেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার’

“মার্কিন প্রশাসনের সঙ্গে টক্কর দেওয়ার অবস্থায় আছে ভারত" লিখেছে সরকারি পত্রিকা চায়না ডেইলি।

ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি
ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি

জামালপুরের দেওয়ানগঞ্জে শশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন