যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর আমডাঙ্গা স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোর শহরের জেল রোড এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে এবং অভয়নগরের মহাকাল গ্রামে ভাড়াবাড়িতে বসবাস করতেন।নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আজিজুল বারী জানান, রাতের দিকে চিকিৎসক সাইফুল নিজ মোটরসাইকেলে করে খুলনায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী রানা আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ নিহত চিকিৎসকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম Read more

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোলাপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগ নেতা নেতা জাকারিয়া আহমেদ লাকি (২৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ Read more

টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার অংশ নিয়ে কঠিন সময় পার করছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে পা রাখার পর এখনো জয়ের স্বাদ পায়নি Read more

নবীগঞ্জ চলন্ত বাসে কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ
নবীগঞ্জ চলন্ত বাসে কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ

নবীগঞ্জ শেরপুর সড়কে যাত্রীবাহী বাসে এক কলেজ ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা বাসের ড্রাইভারকে আটক করে Read more

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটপাড়ায় রীতিমতো তোলপাড় চলছে। এ ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন