বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত খাজা মইনুদ্দিন মাদ্রাসার ছাদ থেকে পড়ে শেখ রাফি (১২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (০৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, শেখ রাফির মামা মনিরুল ইসলাম । ১ মে মাদ্রাসার তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় রাফি। প্রথমে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফি।নিহতের পরিবার দাবি করেছে, মাদ্রাসার ছাদে কোনো প্রকার রেলিং বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শিশুদের অবাধে ছাদে যাওয়া বন্ধ করার মতো কোনো তদারকিও ছিল না।মাদ্রাসার অধ্যক্ষ হালিম হুজুর বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে শিশুটির চিকিৎসা নিশ্চিত করেছি এবং পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার জাগরণে স্বৈরাচারের পতনের দিন
আজ ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার জাগরণে স্বৈরাচারের পতনের দিন

আজ  ৫ আগস্ট। আজ থেকে  ঠিক এক বছর আগেই আন্দোলনের মাধ্যমে পতন হয় ১৬ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার। গত বছর ১ Read more

টিএফআই সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের আদেশ আজ
টিএফআই সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা Read more

মায়ের পরকীয়ার বলি দেড় বছরের শিশু, মায়ের স্বীকারোক্তি
মায়ের পরকীয়ার বলি দেড় বছরের শিশু, মায়ের স্বীকারোক্তি

ভৈরবে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম নুসরান। বয়স দেড় বছর। মা Read more

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত
ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের Read more

প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারে নতুন যুগের সূচনা
প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজারে নতুন যুগের সূচনা

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে প্রথমবারের মতো চালু হলো আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং কারখানা। কক্সবাজারের রামু উপজেলার Read more

শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। রোববার (১৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন