বিপাশা বসুর নামটা শুলনেই চোখে ভেসে ওঠে বোল্ড এক আবেদনময়ী নায়িকার প্রতিচ্ছবি। একসময় বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে বড় পর্দাকে বহুদিন আগেই বিদায় জানিয়েছেন ‘জিসম’ তারকা। বং কন্যা বিপাশা ২০২২ সালে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়া পর তার শরীরে এসেছে একাধিক বদল। প্রেগন্যান্সির পর মেয়েদের ওজন বাড়া খুবই স্বাভাবিক বিষয়। বিপাশার আগেও বহু অভিনেত্রীর ওজন বেড়েছে মা হওয়ার পর। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন- প্রায় প্রত্যেক তারকাদেরই দেখা গেছে মা হওয়ার পর এমন স্থূলতার শিকার হতে।তবে অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি কটাক্ষের মুখে পড়েছেন তার হঠাৎ ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে। ওই ছবিতে বিপাশা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন মেকাপ ছাড়া, ওই ছবি দেখে রীতিমত অবাক নেট দুনিয়া।ভক্তরা যেন মেনেই নিতে পারছেন না রাজ তারকার চেহারার এই গড়ন। অন্যদিকে বিপাশার অ্যাকাউন্ট ভিজিট করলেই দেখা যাচ্ছে তিনি কিছুদিন আগেই ক্যাটস আই সানগ্লাস পরে যে ছবি শেয়ার করেছেন তার সঙ্গে ভাইরাল এই ছবির বিন্দুমাত্র মিল নেই। যা দেখে অনেকে ধারনা করছেন এটি সম্পূর্ণ ভুয়া ছবি বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা হয়েছে।বিপাশার ছবি দেখে একজন নেটিজন তার মাতৃত্বকালীন সময়কে গুরুত্ব দিয়ে লিখেছেন , বিপাশার যখন যেমন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন সে তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিৎ।ছবিটি ভুয়া বা এআই দিয়ে তৈরি কিনা তার প্রমান না মিললেও তাকে নিয়ে কটাক্ষ করায় চটে গিয়ে তার পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করায় অপরাজিতার অকপট জবাব, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত Read more

আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা: আইন মন্ত্রণালয়
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা: আইন মন্ত্রণালয়

নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে "জম্মু-কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে  শীর্ষ লস্কর-ই-তৈয়বা  অপারেটিভের সাক্ষাৎ" শিরোনামে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন Read more

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসিদের হতাশার ড্র
ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসিদের হতাশার ড্র

প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। রোববার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও Read more

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১

নোয়াখালী পৌর এলাকায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে Read more

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২
উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলেন- হাসানুজ্জামান শাওন Read more

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন