ভারতে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলছে। সবমিলিয়ে, আবারও আতঙ্ক বাড়ছে কোভিড নিয়ে। দিল্লিতে এক সপ্তাহেই ৯৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কোভিড ড্যাশবোর্ড অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। এই তালিকায় শীর্ষে রয়েছে কেরালা, যেখানে বর্তমানে ৪৩০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এরপরেই ২০৯ জন রোগী নিয়ে রয়েছে মহারাষ্ট্র রয়েছে দ্বিতীয়তে এবং তৃতীয় স্থানে দিল্লি। গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।এদিকে, করোনার কারণে মহারাষ্ট্রে ৪, কেরালায় ২ এবং কর্ণাটকে১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এখন পর্যন্ত কোনো সক্রিয় কোভিড কেস রিপোর্ট হয়নি।ভারতজুড়ে বিনামূল্যে টিকাদান কার্যক্রমের পর কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু হঠাৎ করে আবার সংক্রমণের ঊর্ধ্বগতি বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে।স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা
প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নামলো বিক্ষোভকারীরা

ইন্দোনেশিয়ায় পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফের রাস্তায় নেমেছেন শত শত বিক্ষোভকারী। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী Read more

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান
পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান

বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি ‘নন-প্রোলিফারেশন ট্রিটি (এনপিটি)’ থেকে বের হয়ে যাচ্ছে ইরান। সোমবার (১৭ জুন) দেশটির পররাষ্ট্র Read more

ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতীয় পণ্যের ওপর ওপর অতিরক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনেয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। Read more

দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩
দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩

দিনাজপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গাজা,হেরোইন ও ট্যাপেন্টাডলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩।রবিবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় এক Read more

চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত
চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত

আবারও এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। এটি তাদের নবম শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও নিজেদের মেডেল বা Read more

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাদশা মিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন