কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামের এক যুবক নিহতের ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।শুক্রবার (২২ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন- জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।উল্লেখ্য, এর আগে শুক্রবার দুপুরে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৌলাই চরপাড়া নিবাসী কিশোরগঞ্জ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও বৌলাই নিবাসী কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে অংশগ্রহণকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ লাঠিসোটা ব্যবহার করে। সংঘর্ষে নিহত ব্যক্তির পক্ষের লোকজন প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমরানুল হক হিমেল আহত হয়। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। এ ছাড়া গুরুতর আহত আরও দুইজন এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল
উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে ৪.৫ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি Read more

পাকিস্তানকে আয়নায় মুখ দেখতে বললেন রমিজ রাজা
পাকিস্তানকে আয়নায় মুখ দেখতে বললেন রমিজ রাজা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তান দলকে বাস্তবতা উপলব্ধি করে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন দেশটির সাবেক অধিনায়ক ও পাকিস্তান Read more

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি
ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা Read more

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বোমা হামলা রুখে দেওয়ার দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আসন্ন বৈঠকের আমেজের মধ্যেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ Read more

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জামায়াতের কর্মসূচি পরিবর্তন
বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জামায়াতের কর্মসূচি পরিবর্তন

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন