পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সকলকেই অংশ নিতে হবে, সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে বলেও জানান তিনি।আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে নাগরিক পদক- ২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা এই ভোটের বড় একটি অংশ। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।রিজওয়ানা হাসান আরও বলেন, সত্যিকারের ক্ষমতার ভর যদি সরকার থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সচেতনভাবে ভোট দিতে হবে। সামনে গণভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করবো। একই অনুষ্ঠানে, গুম নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরতে না চাইলে গণভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না বলেও মন্তব্য করেন তিনি। এ বছর নগর উন্নয়নে ভূমিকা রাখায় ৮ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তরফ থেকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর
বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার Read more

মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার
মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত (৩৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাত দশটার দিকে সরকারি বাসভবনে প্রমোট Read more

তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত
তথ্য গোপন করে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ, বরাদ্দ স্থগিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় তথ্য গোপন করে নীতিমালা পরিপন্থীভাবে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বরাদ্দ স্থগিত করা হয়েছে।স্থগিত হওয়া ওই Read more

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের সময় চালককে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং Read more

সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব
সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব

দেশে রাজনৈতিক পালাবদলের পর গত ১০ মাসে বিভিন্ন অপরাধে প্রায় সাড়ে সাত হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন