জল ঘোলার পর অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পিছিয়ে রাত সাড়ে ৯টায় শুরু হচ্ছে খেলা।    ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক বরাবরই ছিল বিতর্কিত। সেই বিতর্কের ছোঁয়া লেগেছ ক্রিকেটের মাঠেও। এশিয়া কাপের ম্যাচে ভারত পাকিস্তানকে হারায় ৭ উইকেটে। দাপুটে জয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। এরপরই যেন আগুনে ঘি ঢালে টিম ইন্ডিয়া। প্রতিবাদে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যায়নি পাকিস্তান। যদিও পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে হাত মেলানোর ঘটনায় ক্ষোভ ঝেরেছিলেন।   দিনে দিনে ক্ষোভের আগুন আরও জমেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে না সরিয়ে নিলে পাকিস্তানের আর এশিয়া কাপে না খেলার খবরও আসে নানা গণমাধ্যমে। ম্যাচে যথাসময়ে আমিরাত মাঠে এলেও আসেনি পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি পরিস্থিতি নিয়ে মিটিং করেছেন সাবেক দুই পিসিবি সভাপতি রমিজ রাজা এবং নাজাম শেঠির সাথে। নাকভি আহ্বান জানিয়েছেন, পাকিস্তান যেন মাঠে যায়। তার ডাকে সাড়া দিয়েই মাঠের দিকে রওনা হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।  এক্সে বার্তা দিয়ে নাকভি জানিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আমরা দুবাই ক্রিকেট স্টেডিয়ামের দিকে যেতে বলছি। বাকি ব্যাপার পরবর্তীতে জানানো হবে।’বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান-আমিরাত ম্যাচ। এখন শুরু হচ্ছে সাড়ে ৯টায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু
জীবননগরে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা পারাপারের সময় পাখি ভ্যানের ধাক্কায় তাকিয়া সুলতানা নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২১ জুলাই) সকাল Read more

ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ
ধামইরহাট সীমান্তে ২৯ লক্ষ টাকার মাদক জব্দ

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ বিজিবির অভিযানে ১৪ হাজার ৬শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে ১৪ বিজিবি। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত Read more

অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার অনন্য রেকর্ড
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার অনন্য রেকর্ড

অ্যাডিলেইডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়লেন ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি এমন এক Read more

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে ইসলামীতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে Read more

১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু
১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু

টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।রবিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন