ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন। এ মামলার ২ নম্বর আসামি হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া।এর আগে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া অন্য একটি মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। নতুন মামলায় থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম বলেন, ‘ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে।’গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর প্রতিবাদে টানা অবরোধ ও বিক্ষোভ শুরু হয় ভাঙ্গায়।৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন ৯-১১ সেপ্টেম্বর পর্যন্ত সকাল-সন্ধ্যা অবরোধে রূপ নেয়। পরে ১৪-১৬ সেপ্টেম্বর আবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।গত রবিবার (১৪ সেপ্টেম্বর) তৃতীয় দফা কর্মসূচির প্রথম দিনে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে ভাঙ্গার হামিরদী, ভাঙ্গা জংশন ও রাজবাড়ীতে তিনটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।পরের দিন সোমবার (১৫ সেপ্টেম্বর) তৃতীয় দফার দ্বিতীয় দিনে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা এবং সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, ‘ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে যে সহিংস ঘটনা ঘটেছে, সে বিষয়ে আলাদা মামলার প্রস্তুতি চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জ জেলায় আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
গোপালগঞ্জ জেলায় আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলায় আজ বৃহস্পতিবারের (১৭ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি Read more

করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি
করোনা সতর্কতায় শাহজালাল বিমানবন্দরে বাড়তি নজরদারি

করোনা ভাইরাসের সংক্রমণের আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যেসব রুটের ফ্লাইট ঢাকায় অবতরণ করে, সেসব ফ্লাইটের সব যাত্রী স্ক্রিনিং শুরু Read more

দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি
দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি

সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটিতে যাচ্ছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায়। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা Read more

ঈদের ছুটিতে কালিয়াকৈরে বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট
ঈদের ছুটিতে কালিয়াকৈরে বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মাঝুখান এলাকায় এক বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার মূল দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে Read more

ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
ডাকসু নির্বাচন স্থগিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে Read more

নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প
নিজের ‘বিশ্বস্ত মানুষ’কে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

শুল্কসহ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যেই নিজের বিশ্বস্ত সার্জিও গোরকে দেশটির রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন