আজ (১৬ ডিসেম্বর) আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করলে, নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।নিলামের পর নিজেদের প্রস্তুত করতে মাস তিনেক সময় পাবে দলগুলো। কারণ ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হতে পারে এবারের আইপিএল। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।আইপিএলের চলমান নিলামে ইতোমধ্যেই দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে মুস্তাফিজের জন্য প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা।এবারই প্রথমবার কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে আইপিএলে এটি তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাসে খেলেছেন বাংলাদেশি এই পেসার।মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল নিলামে তিন দলের মধ্যে লড়াই হলেও আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন এই পেসার। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।নিলামে থাকা ৭ বাংলাদেশির মধ্যে তাসকিন, মুস্তাফিজ ছাড়া বাকিদের নামই ডাকা হয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী তাকে Read more

ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু
ভোলায় নামাজরত অবস্থায় তাবলিগ জামাতের এক মুসল্লীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের Read more

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জনসহ মোট ৬ জন আহত হয়েছেন ও একজন নিখোঁজ Read more

মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি Read more

ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান

ইসরাইলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন