হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিলের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ কর্মী সালাহ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সালাহ উদ্দিন জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম গ্রামের মৃত আব্দুল্লাহ মাস্টারের ছেলে। শনিবার (০৫ এপ্রিল) দিবাগত রাতে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে। মামলার বাদি শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল বলেন, আমার ও আমার পরিবারের বিরুদ্ধে তানভীর আহমেদ, সালাহ উদ্দিন, শামসুদ্দিন আহমেদগংরা মিলে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এখানে প্রথম ৭ ডিসেম্বর সন্ধ্যায় পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ক্যাডার তানভীর আহমেদ, যুবলীগ কর্মী সালাহ উদ্দিন, শামসুদ্দিন আহমেদসহ ১২ থেকে ১৪ জন মিলে মহলুলসুনাম এলাকার হাজী আব্দুর নূর মার্কেটের সামনে আমার ওপর হামলা চালায়। পরে ৯ ডিসেম্বর একই ব্যক্তিরা দ্বিতীয়বার হামলা চালায় আমার বাড়িতে। এসব হামলায় আমিসহ ৫জন আহত হয়েছি। আমার ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তৃতীয়বারের হামলার আশঙ্কা করছি। সুবিচারের আশায় গত বছরের ২৪ ডিসেম্বর আমি বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় তানভীরসহ ১১ জনকে আসামি করে মামলা করেছি। এ মামলা দায়েরের দীর্ঘ পর প্রধান আসামি যুবলীগ কর্মী সালাহ উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ পলাতক রয়েছে। ৯ জন জামিনে আছেন। আমি প্রশাসনের কাছে হামলাকারী ছাত্রলীগ ক্যাডার তানভীরসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।   এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর ২৫০ শয্যা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে আসছেন না ডাক্তার!
যশোর ২৫০ শয্যা হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে আসছেন না ডাক্তার!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে। অধিকাংশ ডাক্তার চেম্বারে ঠিক মতো আসছেন না। আবার কয়েকজন Read more

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষতি
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান Read more

উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
উল্লাপাড়ায় অমৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ অমৃতা রাণী হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া Read more

Spinaura Casino Avis : bonus, paiements, mobile et sécurité pour les joueurs français
Spinaura Casino Avis : bonus, paiements, mobile et sécurité pour les joueurs français

Spinaura Casino Avis – Guide complet pour les joueurs français Spinaura Casino Avis : aperçu général Spinaura est un casino Read more

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ Read more

যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে বন্ধু হয়ে উঠতে পারবে ‘প্রতিদ্বন্দ্বী’ ভারত ও চীন?
যুক্তরাষ্ট্রের ‘দাদাগিরির’ সামনে বন্ধু হয়ে উঠতে পারবে ‘প্রতিদ্বন্দ্বী’ ভারত ও চীন?

বাণিজ্য শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের আবহে ভারতের পাশে থাকার ‘আশ্বাস’ দিয়েছে চীন। ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শু ফেইহং জানিয়েছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন