ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েক জন আহত হয়েছেন।মোতায়েন আছে সেনা ও পুলিশ ।শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নুরকে তাকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাওয়ার সময় জাপার নেতা–কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টা উত্তেজনা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।গণঅধিকার পরিষদের দাবি, হঠাৎ করেই জাপার কার্যালয় থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।তবে জাপা বলছে, গণঅধিকার পরিষদই আগে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের কারণে একপর্যায়ে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে আবারও স্বাভাবিক হয় যান চলাচল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার
বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার

কুমিল্লায় বিকেলে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও Read more

ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল
ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল

নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে Read more

সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩১ Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

জুলাই যোদ্ধাকে এনসিপি নেতার মারধরের অভিযোগ
জুলাই যোদ্ধাকে এনসিপি নেতার মারধরের অভিযোগ

সিলেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে একজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ Read more

চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই
চাঁদা না পেয়ে মাংস বিক্রেতাকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

যশোরের ঝিকরগাছায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে  দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্র্বৃত্তরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন