পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হারুন হাওলাদার (৪৫) নামে এক মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধু আদালতে অভিযোগ দিলে আদালত অভিযোগ আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলা রুজু করার আদেশ দেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।দলীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হারুন হাওলাদার উপজেলার কালাইয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক। মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী একজন জেলে। মাছ শিকারের জন্য বেশিভাগ সময় রাতে নদীতে থাকেন। এই সুযোগে মৎস্যজীবী দল নেতা হারুন হাওলাদার ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূ ওই কুপ্রস্তাবে রাজি হয়নি। এতে মৎস্যজীবী দল নেতা ক্ষিপ্ত হয়ে যায়। ঘটনার দিন ১০ আগস্ট (শনিবার) রাতে গৃহবধূর স্বামী নদীতে মাছ শিকারে যায়। গৃহবধূ ও তার দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে অভিযুক্ত হারুন বসত ঘরের টিনের জানালা খুলে ঘরে ঢুকে গৃহবধূকে ঝাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় গৃহবধূ ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে মৎস্যজীবী দল নেতা হারুন পালিয়ে যায়। পর দিন ১১ আগস্ট ওই গৃহবধূ বাদি হয়ে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা না নেওয়ায় ১৯ আগস্ট পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক নিলুফার শিরিন গৃহবধূর অভিযোগ আমলে নিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে মামলা রুজু করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। ২৮ আগস্ট ওসি মামলা রুজু করে এস আই সাইফুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেন।’ওই গৃহবধূ বলেন, হারুন সম্পর্কে আমার বাড়ির ওপরের চাচা শ্বশুর হয়। তার চরিত্র ভালো না। দীর্ঘদিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। আগে যে যুবলীগের রাজনীতি করত, তখন তার ভয়ে আমরা প্রতিবাদ করিনি। বিষয়টি গোপন রেখেছি। এখন সে নিজেকে বিএনপি নেতা বলে দাবি করে। সেই প্রভাব বিস্তার করে আবারও আমাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। ওই গৃহবধূর স্বামী বলেন, আমি বাড়িতে থাকি না। দুই ছোট শিশু সন্তান নিয়ে আমার বউ ঘরে থাকে। এই সুযোগে হারুন আমার বউয়ের ইজ্জত নষ্ট করতে চাইছে। আমরা থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। হারুন এখন নেতা। তাই পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে আদালতে গিয়েছি। আদালত পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। তবে অদৃশ্য কারণে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হারুন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। একেবারেই মিথ্যা কথা। এ বিষয়ে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি লিটন বলেন, এমন অভিযোগ যদি থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কর্মকর্তা এস আই (উপপরিদর্শক) সাইফুল ইসলাম বলেন, তদন্ত চলমান। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
দৌলতদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেপরোয়া ও দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জ্যোৎস্না বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল Read more

প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে

নাটোরের বনপাড়ার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রী অসামাজিক কার্যকলাপ করার সময় অজ্ঞাত একজনকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা Read more

এবার সতীর্থ আলবাকে কামড়ে দিলেন সুয়ারেজ
এবার সতীর্থ আলবাকে কামড়ে দিলেন সুয়ারেজ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলছেন লুইস সুয়ারেজ। ওই দলে আছেন তাদের বার্সার সাবেক সতীর্থ জর্ডি Read more

মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন
বিশ্বের প্রথম মাঙ্কিপক্স টিকার ট্রায়াল শুরু করল চীন

প্রাণঘাতী রোগ মাঙ্কিপক্সের টিকা তৈরি করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকার মেডিকেল ট্রায়ালও শুরু করেছে তারা।টিকার নাম এখনও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন