কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রতীক ছাড়া ওই দলের কেউ স্বতন্ত্র দাঁড়াতে পারবে কি না সেটা সময় বলে দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি তাদের দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও নিবন্ধন স্থগিত থাকা দলের বিষয়ে এভাবেই ইসির অবস্থান স্পষ্ট করলেন কমিশনার সানাউল্লাহ।  বুধবার (০৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে কথা বলার সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।‎তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীতে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র স্থাপন করবেন। আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি ৫০ শতাংশ বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করেন তারা অংশ নিতে পারবেন না। এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তি সংসদ সদস্য পদ হারাবেন। পাশাপাশি প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।তিনি আরও বলেন, একক প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোট থাকবে ব্যালটে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আচরণবিধি ভঙ্গ হয় এমন কিছু করা যাবে না। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত থাকবে এবং প্রতীক সংরক্ষিত থাকবে। ‘ভোট’ শব্দটি কিছু স্থানে ছিল, এগুলো ‘নির্বাচন’ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত
কালিয়াকৈরের বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে  শনিবার (১৭ মে ) বিকেলে অনুষ্ঠিত হলো ভিট পুলিশিং ও উঠান বৈঠক।মৌচাক পুলিশ ফাঁড়ির উদ্যোগে Read more

রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সোহাগ ও আলজাবের
রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সোহাগ ও আলজাবের

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র (রুরু) ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চ্যানেল ২৪'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাগ আলীকে সভাপতি Read more

চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮
চিলিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার একর এলাকা, নিহত অন্তত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আগুনের Read more

পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ
পাসপোর্ট এনডোর্সমেন্টে সর্বোচ্চ ফি নির্ধারণ

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবেন। এনডোর্সমেন্টের পরিমাণ বেশি Read more

ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি
ভাঙ্গুড়ায় জমে উঠেছে পশুর হাট, ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি

 ঈদুল আজহা সামনে রেখে জমে উঠেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী শরৎনগর পশুর হাট। যুগ যুগ ধরে এই হাটে দেশের বিভিন্ন Read more

নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন