বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ‘আমাদের বিএনপির তরফ থেকে জানিয়ে দিয়েছে একটা জাতির প্রত্যাশা পূরণ হয় না, যেটা অন্তর্বর্তী সরকার দিয়েছেন। কারণ আমরা নির্বাচন চেয়েছি ডিসেম্বরে।’তার কারণ হচ্ছে আমাদের কতগুলো সময় আছে, যে সময়গুলোর মধ্যে নির্বাচন করলে তা সুন্দর হবে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারী থেকে মার্চ পর্যন্ত যাবে রোজা, তার পরেই শুরু হবে পাবলিক পরীক্ষা। পাবলিক পরীক্ষার সময় নির্বাচন নিয়ে হট্টগোল করা এটা কোনটাই যৌক্তিক না। এজন্যই আমরা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলাম। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চিন্তা করবেন এবং জনগণের যে দাবি প্রত্যাশা সেটা পূরণ করবেন।সোমবার (৯ জুন) বিকেলে বরিশালের মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।সেলিমা রহমান আরো বলেন, ‘দেশের মূল জায়গাগুলোতে এখনো ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা পরিকল্পিতভাবে উঠে আসার চেষ্টা করছে’ বলে মন্তব্য করেন তিনি। ‘তাই বর্তমানে আমাদের দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। আশা করি সামনের দিনগুলোতেও এরকমের ঐক্যবদ্ধ থাকলে এই দেশের মাটিতে তাদের আর জায়গা হবে না।’তিনি আরো বলেন, ‘দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। সংস্কার হতে হবে মানুষের মনের ভেতর থেকে, মানুষের চিন্তা-চেতনা থেকে।’বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খানের আয়োজনে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় আইনজীবী ফোরামের ১ নং সহ-সম্পাদক ব্যারিস্টার এম মনিরুজ্জামান আসাদসহ মুলাদী-বাবুগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক
উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। Read more

সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা
সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী।মঙ্গলবার (২২ জুলাই) Read more

২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার
২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবে ২ Read more

লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ Read more

৮ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার
৮ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার

আন্তর্জাতিক টি-টোয়োন্টিতে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের পেসার মহেশ তাম্বে। মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন