বাংলাদেশ টেস্ট দলের জন্য এখনো স্থায়ী অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একের পর এক বিকল্প বিবেচনায় আসলেও শেষ পর্যন্ত কারও সম্মতি মেলেনি।বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিকুর রহিম ক্যারিয়ারের এই পর্যায়ে নেতৃত্বে ফিরতে রাজি নন। সাবেক অধিনায়ক মুমিনুল হক প্রস্তাব পেয়েও দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। নাজমুল হোসেন শান্তও নেতৃত্বে ফেরার আগ্রহ দেখাননি। ফলে বিকল্প হিসেবে এখন আলোচনায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে কারও সঙ্গে যোগাযোগ করেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের পর মাঠে নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে শান্তর আলাপচারিতা দেখে অনেকে অনুমান করেছিলেন, টেস্ট নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, বিষয়টি শুধুই ব্যাটিং নিয়ে কথা বলা ছিল।এদিকে মুমিনুল হক স্বীকার করেছেন, তাঁকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনিও এ প্রস্তাবে রাজি হননি। বিসিবি থেকে প্রস্তাব পাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে মুমিনুল হক বলেন, ‘বোর্ড থেকে আমাকে ফোন করা হয়েছিল। স্যার (নাজমুল আবেদীন ফাহিম) জানতে চেয়েছিলেন অধিনায়কত্ব নিতে রাজি আছি কিনা। আমি বলেছি, এখন নিতে চাই না।’ অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ওয়ানডের পর টেস্ট দলের নেতৃত্ব নিতে আগ্রহী। তবে বিসিবির কর্মকর্তারা এখনো সেই প্রস্তাবে রাজি নন বলে জানা গেছে। সে ক্ষেত্রে লিটন দাস ও তাইজুল ইসলামকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।বোর্ডের এক গুরুত্বপূর্ণ পরিচালক বলেন, ‘লিটন টেস্টে ধারাবাহিক পারফর্ম করছে না। অভিজ্ঞ কেউ অধিনায়ক হলে ভালো হতো, কিন্তু তারা কেউ রাজি হচ্ছে না। তাইজুলের আগ্রহ আছে, তবে শেষ পর্যন্ত হয়তো লিটনকেই বেছে নিতে হবে। অন্য কোনো বিকল্প এখন চোখে পড়ছে না।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাণীশংকৈলে ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস
রাণীশংকৈলে ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল পুতুল-মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনার ৩ দিন পর এক পুলিশ Read more

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। আগে পুরো অর্থ যেত শুধু নগদের Read more

নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক Read more

দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়লো টাইগার ওপেনার আবরার
দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়লো টাইগার ওপেনার আবরার

শ্রীলঙ্কার মাটিতে নিজেদের দাপুটে পারফর্ম ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুবা টাইগাররা আজও জয় তুলে নিয়েছে। এদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন