রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের থেকে আরও উন্নতি হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে নুরের।রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।তিনি বলেন, ঘটনার দিন নুরুল হক নুরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তিনিসহ কয়েকজন চিকিৎসক দ্বারা একটি বোর্ড গঠন করে তার কার্যক্রম শুরু করা হয়। সেদিন হাসপাতালের পরিচালকসহ অন্যান্য চিকিৎসকরা সরাসরি হাসপাতালে অবস্থান করে সারারাত তার চিকিৎসার কার্যক্রম চালিয়ে গেছেন। পরে ওই রাতেই চিকিৎসার কার্যক্রমের মধ্যেই জরুরি বিভাগ থেকে নুরুল হক নুরকে হাসপাতালের পুরাতন ভবনের চারতলায় নিবিড় পর্যবেক্ষণ ওয়ার্ডে (আইসিইউ) নেওয়া হয়। পরে আরও শক্তিশালী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এ বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার কার্যক্রম চলছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে আছেন। ঘটনার দিন থেকে আজকে পর্যন্ত তার শারীরিক অবস্থা আগের থেকে আরও উন্নতি হয়েছে। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের আরও বিস্তারিত জানানো হবে।প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে। লাঠিচার্জে গণঅধিকার নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে Read more

গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ
গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন Read more

বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু
বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে হামলায় আহত কৃষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বিয়েবাড়ির অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর হামলায় আহত ইদ্রিস আলী ওরফে ইজ্জত আলী Read more

আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে Read more

বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ
বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ

দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা বায়েজিদ লিংক রোড। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। সড়কটির কারণে যান্ত্রিক জীবনে Read more

ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির
ভারতের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন জামায়াত আমির

ভারতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন