শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এসএসসি পরীক্ষার সময় দুই পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ এপ্রিল) ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনাটি ঘটে। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক তদন্ত করে শিক্ষক জুলহাস উদ্দিনকে আটক করা হয়। পরে বিকালে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শিক্ষক জুলহাস উদ্দিন উপজেলার পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ে স্কুলের সহকারী শিক্ষক।নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, এসএসসি পরীক্ষার সময় দুই শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ দিয়ে লিখিতভাবে জানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরীক্ষার মতো গম্ভীর পরিবেশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মনে করছেন অনেকেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ টেস্টে দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস
শেষ টেস্টে দল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

ম্যানচেস্টার টেস্টে দুর্দান্ত খেলেও ভারতের বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড। সেই হতাশার রেশ কাটার আগেই ওভালে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বড় Read more

এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই
এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু Read more

হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার

শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “আলহামদুলিল্লাহ” পোস্ট দেওয়ার অভিযোগে কসবা থানা পুলিশ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে Read more

নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ
নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।  আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের
সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরকারের

সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সরকার। একইসঙ্গে সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার Read more

মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে
মহানবী (সা) কে নিয়ে কটুক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক কাগারারে

ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির দায়ে বিধান রয় (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন