কারাগারে আগে পরিবারের সদস্য, আইনজীবী ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা এবং টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে, মামলার হাজিরার সময় প্রিজন ভ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ায় তিনি এখন এ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।বুধবার (১০ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এম লিটন আহমেদ।এদিন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে একই মামলার অন্য আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত দিনে এ বিষয়টি আদালতের নজরে তোলেন পলকের আইনজীবী ব্যারিস্টার এম লিটন আহমেদ।পলকের আইনজীবী বলেন, তার মক্কেল কারাগারে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে দেখা এবং টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন। জয় বাংলা স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ায় তিনি এখন এ সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী (জেল কোর্ট) একটি আদেশ দেবেন।আইনজীবীরা জানান, জেল কোর্ট অনুযায়ী যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করে, তবে কারা কর্তৃপক্ষ পি-জেন্স অ্যাক্টের অধীনে ব্যবস্থা নেবে। এ বিধির ধারাবাহিকতায়ই বর্তমান ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে, একই মামলায় জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ মামলায় আসামি দুজন। এর মধ্যে জয় পলাতক। জয়কে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন তাজুল ইসলাম। এই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করার জন্য ১৭ ডিসেম্বর দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসংক্রান্ত বিষয়ে পরবর্তী শুনানির জন্যও ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। মামলার অন্য আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি এ মামলায় গ্রেফতার আছেন। তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ৪ ডিসেম্বর এ মামলায় জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬
ধসে পড়ল নাইট ক্লাবের ছাদ, নিহত ৬৬

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির Read more

গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
গ্রিসে ঝড় ‘এরমিনিও’: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

গ্রিসে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরমিনিও’র প্রভাবে আগামী কয়েকদিন প্রতিকূল আবহাওয়া বিরাজ করার শঙ্কা তৈরি হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত প্রবাসী Read more

সুবর্ণচরের কাচারি ঘর: মুক্তিযুদ্ধ ও ‘গোর্কি’র ত্রাণের নীরব সাক্ষী
সুবর্ণচরের কাচারি ঘর: মুক্তিযুদ্ধ ও ‘গোর্কি’র ত্রাণের নীরব সাক্ষী

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা গ্রামে একটি কাচারি ঘর এখনও নীরবে ইতিহাস ধরে রেখেছে। এটি একাধারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭০ Read more

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

গাইবান্ধা সদর -০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য Read more

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয় Read more

গাজীপুরে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২
গাজীপুরে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২

রান্নাঘরে গ্যাস জমে ছিল অজান্তেই। রান্না শেষ, চুলাও বন্ধ—তবু ঘরের ভেতরে ছিল অদৃশ্য এক বিস্ফোরণের ফাঁদ। মাত্র একটি চুলা চালু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন