কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগী দেখার ফাঁকে মোবাইল ফোনে গেম খেলতে দেখা গেছে কর্তব্যরত চিকিৎসক ডা. শামরিন সুলতানাকে (তৃনা)। এক হাতে প্রেসক্রিপশন করা, অন্য হাতে মোবাইল ফোনে গেম খেলার এমন দৃশ্যের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনাটি জানাজানি হতেই রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভিডিওতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগী পাশে দাঁড়িয়ে থাকলেও ডা. তৃনা মোবাইল স্ক্রিনে গেম খেলায় ব্যস্ত। এ ঘটনায় সেবা প্রার্থীরা প্রশ্ন তুলেছেন মানুষের জীবনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে একজন চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীন আচরণে রোগীরা কতটা নিরাপদ।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, আমরা চিকিৎসার জন্য হাসপাতালে আসি, এখানে ডাক্তারদের হাতেই থাকে আমাদের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত। কিন্তু যেভাবে তিনি রোগী দেখছেন, তাতে স্পষ্ট অবহেলা লক্ষ্য করা যায়। কুষ্টিয়াতে অনেক বেসরকারি ক্লিনিক আছে, সেখানে উচ্চ ভিজিটের বিনিময়ে যত্নসহকারে রোগী দেখা হয়। কিন্তু সরকারি হাসপাতালে যদি শুরুতেই এমন অবহেলা দেখা দেয় তবে আমরা কুষ্টিয়াবাসী কোথায় যাবো। তারা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ডিউটিরত অবস্থায় মোবাইলে গেম খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।ঘটনার বিষয়ে জানতে ডা. শামরিন সুলতানা তৃনার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ হয়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (০২ জুন) সন্ধ্যায় এই Read more

ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা
ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা

ইসলামী বক্তা ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার সফরের বিষয়ে Read more

এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত
এগুলো বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন: হাসনাত

নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে Read more

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।রবিবার (২৯ Read more

মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

মাদারীপুরের আড়িয়াল খান নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাচখোলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন