একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছেন। যার মধ্যে ৯ জনই  শিশু। ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর জানায়, বয়স্ক, রোগী এবং শিশুদের মধ্যে মৃত্যুর হার নাটকীয়ভাবে বেড়েছে। ইসরায়েল  ইচ্ছাকৃতভাবে গাজার জনসংখ্যাকে দুর্বল ও ক্ষতিগ্রস্থ করার লক্ষ্যে অবরোধ দেয়ায় এই মৃত্যু হার বাড়ছে।জেনেভা-ভিত্তিক সংস্থাটি বলছে, এই অবস্থার মধ্যে রয়েছে চলমান ব্যাপক অবরোধের পাশাপাশি ইচ্ছাকৃতভাবে অনাহার, তীব্র দুর্ভোগ এবং চিকিৎসা সেবা থেকে পদ্ধতিগতভাবে বঞ্চনা।ইউরো-মেড জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থার অভাবের কারণে অসংখ্য মৃত্যুকে প্রাকৃতিক কারণ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যদিও এগুলি প্রতিরোধ করা যেত।মানবাধিকার সংস্থার মাঠ কর্মীরা সাম্প্রতিক কয়েক ঘণ্টায় জোরপূর্বক বাস্তুচ্যুত এবং ক্ষুধার্ত অবস্থায় থাকা বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে দুঃখজনক বিবরণ রেকর্ড করেছে।ইউরো-মেড আরও সতর্ক করে জানায়, তীব্র বোমাবর্ষণের কারণে চলমান বাস্তুচ্যুতি ক্ষুধা সংকটকে আরও বাড়িয়ে তুলছে। যার ফলে বাসিন্দাদের কাছে যদি টিনজাত খাবারের ন্যূনতম মজুদ থাকে, তাও তারা হারাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।শনিবার Read more

এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই Read more

আমবাগানে শপথ নেয়া সরকার বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা
আমবাগানে শপথ নেয়া সরকার বীরত্বগাথা অধ্যায়: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল, তা আমাদের জন্য Read more

ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ Read more

চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার
চকরিয়ায় শ্মশান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে Read more

এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির: ফাতিমা জুমা
এ বিজয় হিজাবির, এ বিজয় নন-হিজাবির: ফাতিমা জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির সমর্থিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন