অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। বুধবার রাতে জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।প্রথমার্ধে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৪ গোল করে লাগামটা হাতে নেয় কাতালানরা। বিরতির পর আরও এক গোল করে বড় জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করে কাতালানরা।  বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালানরা। একের পর এক আক্রমনে বিলবাওয়ের রক্ষণভাগকে রীতিমতো দম ফেলানোর সুযোগ দেননি রাফিনিয়া-লোপেজরা। তবে দলটি গোলের লক্ষ্যে প্রথম শটটি নেই প্রথমার্ধের ১৬তম মিনিটে। তবে পেদ্রির নেয়া শটটি গেছে বিলবাও গোলরক্ষক উনাই সিমোন বরাবর।২১তম মিনিটে প্রথম লিড পায় বার্সেলোনা। বার্ধগির পাস কাজে লাগাতে পারেননি লোপেজ, তবে তোরেসের পায়ে যেতেই তিনি বক্সের বাইরে থেকে নেয়া শটে জাল কাঁপান।মাত্র ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। এবার স্কোরশিটে নাম তোলেন লোপেজ।  ৩৪ ও ৩৮তম মিনিটে আসে আরও দুটি গোল। প্রথমে লোপেজের বাড়ানো বল থেকে গোল করেন বার্ধগি। আর দলের চতুর্থ গোলটি করেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে বার্সার আধিপত্য। ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল শটে প্রতিপক্ষের জাল কাপান রাফিনিয়া। বাকি সময়ে দুই দলই সুযোগ-সুযোগ তৈরি করলেও জালের দেখা পায় কোন দলই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ (বৃহস্পতিবার)। এদিন দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ
কেমন হতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ

আজ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ–নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের মাধ্যমে ডাচরা প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি Read more

দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা
দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক ৩ চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা।গতকাল শুক্রবার এবং আজ শনিবার  বেলার Read more

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

অসাধুরা বাজারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা
অসাধুরা বাজারের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে: বাণিজ্য উপদেষ্টা

অনেক অসাধু প্রতিষ্ঠান বাজারে যোগসূত্র তৈরি করে ছোট ছোট প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিযোগীদের দমিয়ে রাখতে প্রয়োজনে কম দামে পণ্য বিক্রি Read more

মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন
মাইলস্টোনে আহত-নিহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন