গোপালগঞ্জে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে এই হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।বুধবার (১৬ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি।পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‌‘এনসিপি নেতাকর্মীদের রেস্কিউ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ন্যক্কারজনক সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনে চলছে আপিল গ্রহণ।শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে Read more

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় Read more

ভুলেও কফি খাবেন না যারা
ভুলেও কফি খাবেন না যারা

কফি হাউজের সেই আড্ডাটা থাকুক আর না থাকুক, এই পানীয়ের প্রতি ভালোবাসা কিন্তু এখনও অটুট রয়েছে। তাই তো আমাদের মধ্যে Read more

৯ দফা দাবিতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন
৯ দফা দাবিতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন

সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা বাস্তাবায়নের দাবিতে ১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ সফল করার লক্ষে মানববন্ধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন